মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর বেনাপোলে এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু

বেনাপোলে এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু

আনোয়ার হোসেন নিজস্ব প্রতিনিধি:: 


যশোরের বেনাপোল মোছাঃ রাজিয়া সুলতানা রানী ( ৩২) নামের এক গৃহবধুর মৃত্যু নিয়ে ধ্রুমজাল সৃষ্টি হয়েছে। স্বামী গৃহে হতে রানী আত্নহত্যা করেছে বলে অস্বাভাবিক মৃত্যু বলে ধারণা করছেন স্বজন সহ প্রতিবেশীরা। নিহত রানী বাহাদুরপুর ইউনিয়নের সাবেক মেম্বার লুৎফর রহমানের বড় কন্যা ও বেনাপোল ব্যবসায়ী সোহাগের স্ত্রী।

দুই সন্তানের মা রানি দাম্পত্য জীবনে মনমালিন্যের জেরধরে গতকাল শুক্রবার ( ৩০ আগস্ট ) রাত ১টার সময় বেনাপোল কলেজ রোড  তার নিজ স্বামী গৃহে গলায় রশির ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।

বেনাপোল পোর্ট থানার এস আই পবিত্র গৃহ বধুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,পারিবারিক ভাবে নিহতের চাচা থানায় খবর দেওয়ার ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। বাড়িটি তালাবদ্ধ থাকায় সুরাতহাল রিপোর্ট করা যাইনী। রাতেই মরাদেহ যশোর কোতয়ালী মডেল থানাধীন ক্লিনিকে নেওয়ায় কতোয়ালী থানা পুলিশ লাশের সুরাতহাল রিপোর্ট ও পোস্টমর্টেম সম্পন্ন শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

এই ঘটনায় বেনাপোল পোর্টথানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যু রহস্য জানা যাবে। পরিবারের পক্ষ হতে থানায় কোন লিখত অভিযোগ করেনী বলে তিনি আরো জানান।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়,বৃহষ্পতিবার রানী তার ছোট বোনের বিবাহ জনীত কারনে স্বামী সন্তানসহ পিতৃালয়ে অবস্থান করছিলো। রাত ১১টার পর বাবার বাড়ি হতে শশুরালয়ে যায় রানী ও তার স্বামী সন্তানেরা। স্বামী গৃহে ফিরে সোহাগের সাথে বিবাদে জড়ায় রানী। এক পর্যায়ে দোতালার একটি ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে সোহাগ চিকিৎসার জন্য যশোরের ক্লিনিকে নেয়। সকালে প্রতিবেশীরা বাড়িতে ঢুকে কাউকে পাইনী।

রানীর অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসছে।এলাকাবাসীর দাবি রানীর মৃত্যুর সঠিক রহস্য উদঘাটন করার জন্য।

খুঁজুন