বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি-সংক্রান্ত একটি অভিযোগকে কেন্দ্র করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছে এক ভুক্তভোগী পরিবার। তারা বিষয়টির সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, মেহেরুন আক্তার মীম (রোল: ১৭০২৫৮৩, মেধা অবস্থান: ২০৫৯৪, মেধা স্কোর: ১৬৩.৫) বেসরকারি মেডিকেল কলেজে মেধা ও অসচ্ছল (দরিদ্র) কোটায় ভর্তির জন্য আবেদন করে বর্তমানে অপেক্ষমাণ (ওয়েটিং) তালিকায় রয়েছেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন সূত্রে তারা জানতে পেরেছেন যে কয়েকটি বেসরকারি মেডিকেল কলেজে এখনো আসন শূন্য রয়েছে। তবে সেই শূন্য আসনে ভর্তি কার্যক্রম এগোচ্ছে না বলে তাদের অভিযোগ।
পরিবারটির দাবি, ভর্তি-সংক্রান্ত বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিজি নাজমুল ইসলামকে অনুরোধ জানিয়েছিলেন। তার অনুরোধ পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেন।
অভিযোগে আরও বলা হয়, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নাজমুল ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তাদের কাছে অর্থ দাবি করা হয়। অর্থ প্রদান না করলে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে না বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে বলে পরিবারের অভিযোগ।
প্রার্থীর বাবা অভিযোগ করেন, সিকদার মেডিকেল কলেজে তাঁর মেয়ের ভর্তি সম্পন্ন হওয়ার পর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের হস্তক্ষেপে সেই ভর্তি বাতিল করা হয়। তাঁর আরও দাবি, পরে ওই আসনে মহাপরিচালকের পছন্দের একজন প্রার্থীকে ভর্তি করা হয়েছে। তবে এ অভিযোগের স্বপক্ষে কোনো সরকারি ব্যাখ্যা পাওয়া যায়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নাজমুল ইসলামের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পাশাপাশি হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তা দেখলেও কোনো জবাব দেননি।
ভুক্তভোগী পরিবার বেসরকারি মেডিকেল কলেজে বিদ্যমান শূন্য আসনের তথ্য যাচাই করে প্রচলিত নীতিমালা, মেধা ও কোটার ভিত্তিতে মেহেরুন আক্তার মীমের ভর্তি নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
বেসরকারি মেডিকেলে ভর্তি নিয়ে ঘুষ দাবির অভিযোগ
বেসরকারি মেডিকেলে ভর্তি নিয়ে ঘুষ দাবির অভিযোগ
বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি-সংক্রান্ত একটি অভিযোগকে কেন্দ্র করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছে এক ভুক্তভোগী পরিবার। তারা বিষয়টির সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, মেহেরুন আক্তার মীম (রোল: ১৭০২৫৮৩, মেধা অবস্থান: ২০৫৯৪, মেধা স্কোর: ১৬৩.৫) বেসরকারি মেডিকেল কলেজে মেধা ও অসচ্ছল (দরিদ্র) কোটায় ভর্তির জন্য আবেদন করে বর্তমানে অপেক্ষমাণ (ওয়েটিং) তালিকায় রয়েছেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন সূত্রে তারা জানতে পেরেছেন যে কয়েকটি বেসরকারি মেডিকেল কলেজে এখনো আসন শূন্য রয়েছে। তবে সেই শূন্য আসনে ভর্তি কার্যক্রম এগোচ্ছে না বলে
তাদের অভিযোগ।পরিবারটির দাবি, ভর্তি-সংক্রান্ত বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিজি নাজমুল ইসলামকে অনুরোধ জানিয়েছিলেন। তার অনুরোধ পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেন। অভিযোগে আরও বলা হয়, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নাজমুল ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তাদের কাছে অর্থ দাবি করা হয়। অর্থ প্রদান না করলে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে না বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে বলে পরিবারের অভিযোগ। প্রার্থীর বাবা অভিযোগ করেন, সিকদার মেডিকেল কলেজে তাঁর মেয়ের ভর্তি সম্পন্ন হওয়ার পর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের হস্তক্ষেপে সেই
ভর্তি বাতিল করা হয়। তাঁর আরও দাবি, পরে ওই আসনে মহাপরিচালকের পছন্দের একজন প্রার্থীকে ভর্তি করা হয়েছে। তবে এ অভিযোগের স্বপক্ষে কোনো সরকারি ব্যাখ্যা পাওয়া যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নাজমুল ইসলামের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পাশাপাশি হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তা দেখলেও কোনো জবাব দেননি। ভুক্তভোগী পরিবার বেসরকারি মেডিকেল কলেজে বিদ্যমান শূন্য আসনের তথ্য যাচাই করে প্রচলিত নীতিমালা, মেধা ও কোটার ভিত্তিতে মেহেরুন আক্তার মীমের ভর্তি নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
গ্রীন রোড, পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত