সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
দেশের খবর বগুড়ার শেরপুর অষ্টম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

বগুড়ার শেরপুর অষ্টম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

বগুড়া জেলা প্রতিনিধি ঃ

মোবাইল ভেঙ্গে দেওয়ায় অভিমানে অষ্টম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

 বগুড়া শেরপুর উপজেলায়  বড় ভাই মোবাইল ভেঙ্গে ফেলাই  অভিমান করে মৌসুমী আক্তার নামের এক অষ্টম শ্রেণীর ছাত্রী আত্মহত্যা করেছে।  সে কল্যাণী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ও  সুঘাট ইউনিয়নের চকধিনাই এলাকার মোজাম হোসেনের মেয়ে।  আজ বুধবার (৮ জুন)  সকাল ৯টায় তার নিজ ঘর থেকে গলার ফাঁস দেয়া অবস্থায় লাশ উদ্ধার করে।  স্থানীয় মেম্বার নূরনবী মন্ডল জানান,  রাত্রি নয়টার দিকে মৌসুমী আক্তার এর বড় ভাই পারভেজ হোসেন  মৌসুমির মোবাইল নিয়ে ভেঙ্গে ফেলে।  কে নিয়ে দুজনের মাঝে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে তার মা এসে মৌসুমী আক্তার ও ভাই পারভেজকে বকাবকি করে। পরে সবাই ঘুমিয়ে পড়ে।  সকাল  ৯ টার দিকে মৌসুমী ঘুম থেকে না উঠায় মা মৌসুমিকে ইস্কুলে যাওয়ার জন্য  দরজায় গিয়ে ডাক দেয়।  কোন সাড়া না পেয়ে  পারভেজ ও মা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে।  পরবর্তীতে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় লাশ ঝুলতে দেখে  চিৎকার করলে আত্মীয়-স্বজন এসে লাশটি উদ্ধার করে।  এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়নি। ৮ই জুন, শাহজাহান আলী বাবু, বগুড়া৷

খুঁজুন