মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা
মহানগর বিদেশে পাঠানোর কথা বলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

বিদেশে পাঠানোর কথা বলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

সাভারে বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার পর দেলোয়ার হোসেন দেলু (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় জড়িত অন্তর নামে আরেক আসামি পলাতক রয়েছেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম।

পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় সাভারের রাজাঘাট এলাকায় নিজ বাড়িতে ওই তরুণী (২২) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। বিদেশে নেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্ত দেলোয়ার ও অন্তর তার বাড়িতে যান। সেখানে তারা তাকে ধর্ষণের পর পালিয়ে যান। ঘটনার পর তরুণী সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিলে রাতেই মামলা গ্রহণ করা হয়।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন দেলু সাভারের দক্ষিণ রাজাসন এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। পলাতক অন্তরের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, গতকাল রাজফুলবাড়িয়া এলাকা থেকে ধর্ষণের মামলায় দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।

সাভার মডেল থানার ওসি বলেন, ‘তরুণীকে নিজ বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। গ্রেপ্তার দেলুর বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে। অপর পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

খুঁজুন