মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর বিএনপি'র মহাসমাবেশ কে ঘিরে বিভিন্ন পয়েন্টে তল্লাশি

বিএনপি'র মহাসমাবেশ কে ঘিরে বিভিন্ন পয়েন্টে তল্লাশি

বুলবুল আহমেদ সোহেল ঃ

আজ ঢাকায় অনুষ্ঠিত বিএনপি'র বিভাগীয়  সমাবেশকে ঘিরে ঢাকার প্রবেশ মুখ নারায়ণগঞ্জের সাতটি পয়েন্টে তল্লাশি চৌকিসহ নিরাপত্তা বেষ্টনী বাড়ানো হয়েছে।  বাড়ানো হয়েছে আইনশৃংখলা বাহনীর তৎপরতা।  ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর, মদনপুর,  মৌচাক, এবং ঢাকা-সিলেট সংযোগ সড়ক এশিয়ান হাইওয়েসহ গুরুত্বপূর্ণ মোট ৭টি পয়েন্টে গুলোতে তল্লাশি চৌকি বসিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। গত বৃহস্পতিবার সকাল থেকে এই তল্লাশি অভিযান চলছে। মহাসড়কে মোটরসাইকেল,  মাইক্রোবাস, প্রাইভেট কার, যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে সময়  কোন পথথচারী বা যাত্রীর কথাবার্তায় সন্দেহ বা সুনির্দিষ্ট কারন ও জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এসময় পুলিশের বিশাল গাড়ির বহর নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে টহল দিতে দেখা গেছে। এদিকে পুলিশের তৎপরতা এবং চট্টগ্রামের পুলিশের অহেতুক গাড়ি  রিকোজিশনের প্রতিবাদে ধর্মঘটের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানবাহনের সংখ্যা তুলনা অনেক কম। শনিবার সকাল থেকে মহাসড়কের যাত্রীবাহী যানবাহনের সংখ্যা খুবই নগণ্য তবে পন্যবাহী ট্রাক ও লরি চলাচল করছে। স্বল্প দূরত্বের গাড়িগুলো পুলিশ থামিয়ে তল্লাশি করছে। সন্দেহজনক কাউকে পেলে বা কথাবার্তায় সন্দেহ হলে তাকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু জানান, বিএনপির সমাবেশ ঢাকায় অনুষ্ঠিত হলেও নারায়ণগঞ্জ ঢাকার পাশ্ববর্তী একটি গুরুত্বপূর্ণ জেলা ঢাকার প্রবেশদ্বার বলা যায়,সাইনবোর্ড ও কাঁচপুর এলাকা ঢাকা শহরে প্রবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমাবেশকে কেন্দ্র করে জনগণের চলাচল ও জানমালের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেই ব্যপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশ যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়েছে।

খুঁজুন