মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
বিগত সরকারের সময়ের ভিডিও ছড়িয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ বাংলাদেশ-জাপান সম্পর্ক, রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক সহযোগিতা বিষয়ে ড. ইউনূসের সঙ্গে সাসাকাওয়ার বৈঠক শ্রম মন্ত্রণালয়ের সভাপতির দায়িত্ব পেয়ে খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন শিমুল বিশ্বাস নিলামে পণ্য বিক্রি করে প্রায় ৬০০ কোটি টাকা আয় করেছে চট্টগ্রাম কাস্টমস ২০৩০ সালের মধ্যে জ্বালানি সংকট সমাধানে কাজ করছে সরকার : অমিত মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জে গ্রেপ্তার ৩৮০ বাল্যবিবাহ সামাজিক সংকট ও নারীদের বিকাশে প্রতিবন্ধকতা : মাহদী আমিন নওগাঁয় দেশীয় অস্ত্র ও মাদক নিয়ে দু'জন আটক ১১ সেপ্টেম্বর রাজবাড়ী আসছেন পানিসম্পদমন্ত্রী
দেশের খবর বিগত সরকারের সময়ের ভিডিও ছড়িয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট

বিগত সরকারের সময়ের ভিডিও ছড়িয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট

বিগত সরকারের সময়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ বলে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট-চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্ট জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামীপন্থী বিভিন্ন পেজ থেকে ‘বর্তমান বাংলাদেশ’ এমন ক্যাপশনে একটি নৃশংস ঘটনার ভিডিও ছড়ানো হচ্ছে। এতে দাবি করা হচ্ছে- দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বর্তমান সরকারের আমলের কোনো ঘটনা নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে শরীয়তপুরের কীর্তিনাশা নদীর তীরে ঘটে যাওয়া একটি ঘটনার। সেদিন ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ডাকাত দলকে ধরে গণধোলাই দেয়।

ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তী সরকার, চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

বাংলাফ্যাক্ট নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরছে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে এই ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান। 

খুঁজুন