রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়? • গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই • চীনের শেনজেন ভ্রমণ ও পুরাতন গাড়ির বাজারে বিস্ময়
জাতীয় বিজিবি’র মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন

বিজিবি’র মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর সফল বাস্তবায়নে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বিজিবি’র মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেছেন। এ উপলক্ষে তিনি আজ মঙ্গলবার সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হল সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। 

এসময় বিজিবি মহাপরিচালক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে একটি সুস্থ জাতি গঠন অত্যাবশ্যক। আর সুস্থ জাতি গঠনে আমিষের গুরুত্ব অপরিসীম। আমাদের আমিষের চাহিদার সিংহভাগই পূরণ করে মাছ। তাই বর্তমান প্রেক্ষাপটে মৎস্য চাষের বিকল্প নেই।

তিনি আরও বলেন, বাংলাদেশ নদ-নদী, খাল-বিল ও পুকুর জলাশয়ের দেশ। এ সকল পুকুর-জলাশয় ফেলে না রেখে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে মাছ চাষ করলে তা জাতীয় পুষ্টির চাহিদা পূরণ করেও বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। তাই তিনি প্রত্যেক বিজিবি সদস্যকে মৎস্য চাষে ব্রতী হয়ে বিজিবি’র সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ব্যাটালিয়ন ও বিওপি’তে যে সকল পুকুর ও জলাশয় রয়েছে তা সংস্কার করে মাছ চাষ করার আহবান জানান। শুধু মৎস্য চাষই নয়, দেশের সকল মহৎ কাজে বিজিবি’র প্রতিটি সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে বলিষ্ঠ অবদান রাখবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।   

খুঁজুন