রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা বিজ্ঞান মেলায় মুন্সীগঞ্জ জেলায় প্রথম স্থান অর্জন করল জিস্ট পলিটেকনিক

বিজ্ঞান মেলায় মুন্সীগঞ্জ জেলায় প্রথম স্থান অর্জন করল জিস্ট পলিটেকনিক

সৈয়দ মোহাম্মদ শাকিল নিজস্ব প্রতিবেদক :

আজ পহেলা জুন বৃহস্পতিবার দুপুরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত বিজ্ঞান মেলায় মুন্সীগঞ্জ জেলা পর্যায়ে আবারও প্রথম স্থান অর্জন করেছে গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি জিস্ট পলিটেকনিক।

জেলা প্রশাসন মুন্সীগঞ্জের আয়োজনে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে প্রেসিডেন্ট প্রফেসর ইয়াজ উদ্দিন মডেল স্কুল এন্ড কলেজে প্রাঙ্গনে আয়োজিত বিজ্ঞান মেলা এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড (৩১ মে থেকে ০১ জুন ২০২৩ খ্রি.) অনুষ্ঠিত হয়।

আয়োজিত বিজ্ঞান মেলায় বরাবরের মত গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউট জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে মুন্সীগঞ্জ জেলার শীর্ষ স্থান ও প্রযুক্তিগত শিক্ষায় গুণগতমান বৃদ্ধির ক্রমবর্ধমান ধারা অব্যাহত রেখেছে।


খোঁজ নিয়ে জানা যায়, জিস্ট প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই গজারিয়া উপজেলা পর্যায়ে প্রথম হওয়ার পর জেলা পর্যায় অংশগ্রহণ করেও প্রথম স্থান অর্জন করে জেলার শীর্ষ প্রতিষ্ঠান হিসাবে নিজেদের মান অক্ষুন্ন রেখেছে।

প্রেসিডেন্ট প্রফেসর ইয়াজউদ্দিন মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক জিতু রায় এর সঞ্চালনায় ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন সমাপনী  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং প্রেসিডেন্ট প্রফেসর ইয়াজউদ্দিন মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তৌহিদ এলাহী মুন্সীগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেন আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ নেছার উদ্দিন গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ শাকিল সহ বিজ্ঞান মেলায় অংশগ্রহনকারী মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন বিদ্যাপীঠ থেকে আগত শিক্ষকবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীরা।

খুঁজুন