রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা অনুদান পেলেন মাভাবিপ্রবির ২২ শিক্ষক

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা অনুদান পেলেন মাভাবিপ্রবির ২২ শিক্ষক

মো: হৃদয় হোসাইন মাভাবিপ্রবি প্রতিনিধি :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) এর বাইশ জন শিক্ষক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ২০২৩-২০২৪ অর্থবছরে গবেষণা প্রকল্পের গবেষণা অনুদান পেতে পাচ্ছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিদ্যুৎ চন্দ্র আইচ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়৷ এ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচির আওতায় ছয়শত ছিয়ানব্বই টি বিশেষ গবেষণা প্রকল্প স্থান পেয়েছে। তার মধ্যে  এগারোটি বিশেষ গবেষণা প্রকল্পে  মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাইশ জন শিক্ষক বিশেষ গবেষণা প্রকল্পের তালিকায় স্থান পেয়েছেন।


মোট এগারোটি প্রকল্পের মধ্যে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম ও মো. নাসির উদ্দীন একটি বিশেষ গবেষণা প্রকল্পের তিন লক্ষ টাকা অনুদান পেয়েছেন।  ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান মোগল ও বিজিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে. এম. কাদেরী কিবরিয়া একটি বিশেষ গবেষণা প্রকল্পে তিন লক্ষ টাকা অনুদান পেয়েছেন। ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবু জুবাইর ও প্রভাষক মো. ইস্রাফীল গবেষণা প্রকল্পে দুই লক্ষ পন্ঞ্চাশ হাজার টাকা পেয়েছেন। টেক্সটাইল ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল বাশার ও সহযোগী অধ্যাপক মো. রোকনুজ্জামান একটি প্রকল্পে তিন লক্ষ টাকা এবং একই বিভাগ থেকে অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল- মামুন ও সহকারী অধ্যাপক আল ইমরান হোসাঈন আরেকটি প্রকল্পে ৩ লক্ষ টাকা পেয়েছেন। 

এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ থেকে সহযোগী অধ্যাপক ড. শিমুল রায় ও সহকারী অধ্যাপক রিজুয়ানা আফরিন তিন লক্ষ পন্ঞ্চাশ হাজার টাকা পেয়েছেন এবং একই বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল হক ও সহকারী অধ্যাপক মো. হুমায়ুন কবির গবেষণা প্রকল্পে সাড়ে তিন লক্ষ টাকা পেয়ছেন। পদার্থবিজ্ঞান বিভাগ থেকে অধ্যাপক ড. মো. মাসুম হায়দার ও সহযোগী অধ্যাপক ড. ওবায়দুর রহমান গবেষণা প্রকল্পে আড়াই লক্ষ টাকা পেয়েছেন। রসায়ন বিভাগ থেকে সহযোগী অধ্যাপক ড. আশীষ কুমার সরকার ও সহকারী অধ্যাপক মুক্তা দাস গবেষণা প্রকল্পে আড়াই লক্ষ টাকা পেয়েছেন,  একই বিভাগ থেকে অধ্যাপক ইদ্রিস আলী ও সহকারী অধ্যাপক সাবরিনা হেলেন আড়াই লক্ষ টাকা অনুদান পাবেন এবং রসায়ন বিভাগ থেকেই আরেকটি গবেষণা প্রকল্পে অধ্যাপক ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম ও সহকারী অধ্যাপক মো. সালাউদ্দিন তিন লক্ষ টাকা পাবেন। 

উল্লেখ্য যে, মাভাবিপ্রবি থেকে বাইশ জন শিক্ষক (গবেষক) মোট এগারো টি গবেষণা প্রকল্পে সর্বমোট বত্রিশ লক্ষ টাকা অনুদান পাবেন।

খুঁজুন