রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সহকর্মী বেচে থাকতেই তাঁর দুঃসময়ে পাশে দাঁড়াতে শিখি • রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়? • গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই
জাতীয় বিমানবন্দরে থামবে না ঢাকাগামী সাত ট্রেন

বিমানবন্দরে থামবে না ঢাকাগামী সাত ট্রেন

এবার ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে ও ট্রেনের শিডিউল বিপর্যয় এড়াতে বিমানবন্দর স্টেশনে ঢাকাগামী ৭টি ট্রেন ৪ দিন যাত্রাবিরতি করবে না।

বুধবার (৭ জুলাই) থেকে যাত্রাবিরতি বন্ধ থাকবে বিমানবন্দর স্টেশনে। তবে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে।

রেল কর্তৃপক্ষ জানায়, আজ (৬ জুলাই) থেকে ৯ জুলাই পর্যন্ত ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস (৭৬৬), কুড়িগ্রাম এক্সপ্রেস (৭৯৮), দ্রুতযান এক্সপ্রেস (৭৫৮), একতা এক্সপ্রেস (৭০৬), পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৪), লালমনি এক্সপ্রেস (৭৫২) ও রংপুর এক্সপ্রেস (৭৭২) ঢাকার বিমানবন্দর রেলস্টেশনে যাত্রাবিরতি করবে না।

ঈদে পশ্চিমাঞ্চলগামী যাত্রীদের চাপ থাকে প্রচুর। বিমানবন্দর রেলস্টেশনে যাত্রাবিরতি দিলে ট্রেনের শিডিউল বিপর্যয়ের সম্ভাবনা থাকে। তাই ওই ট্রেনগুলোর যাত্রাবিরতি বাতিল করা হয়েছে বলে জানায় রেল কর্তৃপক্ষ।

এদিকে, ঈদ সামনে রেখে খামারিদের ভোগান্তি কমাতে ও স্বল্প খরচে পশু ক্রেতাদের কাছে পৌঁছাতে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বুধবার থেকে ৮ জুলাই চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত গবাদিপশু পরিবহন করবে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন।

খুঁজুন