সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর বিনা প্রতিদ্বন্ধীতায় বিজয়ী হচ্ছে নগরের ২ কাউন্সিলর

বিনা প্রতিদ্বন্ধীতায় বিজয়ী হচ্ছে নগরের ২ কাউন্সিলর

 কুমিল্লা জেলা প্রতিনিধি ঃ

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেয়া মেয়রপদে ৬জনসহ ১৬৪জন প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করছে নির্বাচন কমিশন।

 সকাল সাড়ে ৯টা থেকে নগরীর মোগলটুলীতে জেলা শিল্পকলা একাডেমিতে যাচাই বাছাই শুরু হয়। 

এদিকে নগরীর ৫ নং ওয়ার্ডে সৈয়দ রায়হান আহমেদ ও ১০ নং ওয়ার্ডে মঞ্জুর কাদের মনি একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই কাউন্সিলর। এই দুই ওয়ার্ড থেকে আর কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেনি। যাচাই বাছাইয়ে মনোনয়নপত্র  সঠিক হওয়ায়  বিনা প্রতিদ্বন্ধীতায় বিজয়ী হচ্ছে। 

রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহেদুন্নবী চৌধুরী জানান, প্রথমে মেয়র প্রার্থীদের মনোনয়পত্র যাচাই বাছাই করা হয়। পরে কাউন্সিলরদের মনোনয়নপত্র যাচাই করবে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারা। যত সময় প্রয়োজন তা নিয়ে যাচাই বাছাই হবে।

যাচাই বাছাইয়ের সময় প্রার্থী নিজে, তার প্রস্তাবকারী এবং সমর্থনকারী কিংবা তার প্রতিনিধি উপস্থিত থাকতে হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

গত ১৭ মে মনোনয়নপ্র জমা দেয়ার শেষ দিনে মোট ১৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৬ জন মেয়র প্রার্থী, ১২০ জন সাধারণ কাউন্সিলর এবং ৩৮ জন সংরক্ষিত কাউন্সিলর। 

মেয়র পদে মনোনয়নপ্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত, স্বতন্ত্র প্রার্থী(আওয়ামী লীগ), মনিরুল হক সাক্কু -স্বতন্ত্র (বিএনপি), মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার- স্বতন্ত্র (বিএনপি), ইসলামী আন্দোলনের মোঃ রাশেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল।  জাতীয় পার্টি থেকে একজন মনোনয়নপত্র সংগ্রহ করলেও তা জমা হয় নি। 

এদিকে নির্বাচনকে নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে তিনজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োজিত রয়েছেন। নগরে এক প্লাটুন বিজিবি মোতয়েন করা হয়েছে গত ১৫মে থেকে মাসব্যাপি। অন্যদিকে নির্বাচনী কার্যক্রম চলাকালীন সময়ে নগরীতে পাঁচ ধাপের নিরাপত্তা বলয় করেছে জেলা পুলিশ । নগরের বিভিন্ন মোড়ে পুলিশের তল্লাশি চৌকি এবং অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। নগরীর সীমানায় প্রবেশের সময় সন্দেহভাজন এবং অবৈধ যানবাহন আটক করে জরিমানা আদায় করা হচ্ছে। 

রিটার্নিং কর্মকর্তা রাশেদুন্নবী চৌধুরী জানান, প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনেই খুবই সুশৃঙ্খল পরিবেশে মনোয়নপত্র জমা দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন নির্বাচনের পুরো সময় জুড়েই প্রার্থীরা সবাই সহনশীল আচরণ করবেন এবং নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখবেন।

খুঁজুন