মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর বিনোদন কেন্দ্রে ঘুরতে গিয়ে ফিরলেন লাশ হয়ে

বিনোদন কেন্দ্রে ঘুরতে গিয়ে ফিরলেন লাশ হয়ে

জামালপুর প্রতিনিধি :

শখ করে বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন বিনোদন কেন্দ্রে ঘুরতে এসে ছিলেন শামীম মিয়া (২৬)। ফেরার পথে মোটর সাইকেল দূর্ঘটনায় প্রাণ হারিয়ে বাড়ি ফিরলেন লাশ হয়ে। রোববার দুপুরে উপজেলার লাউচাপড়া-গাজীর বাজার সড়কে মোটর সাইকেল দূর্ঘটনায় মারা যান শামীম। নিহত শামীম প্রতিবেশী ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মালমারা গ্রামের ইদ্রিস আলীর ছেলে। 

জানা যায়, জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মালমারা গ্রামের ইদ্রিস আলীর ছেলে শামীম রোববার সকালে বকশীগঞ্জ উপজেলার লাউচাড়া বিনোদন পর্যটন কেন্দ্রে ঘুরতে আসে। বিনোদন কেন্দ্রে ঘুরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে গাজীর বাজার নামক স্থানে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে তার। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মুহাম্মদ আজিজুল হক জানান,গাছের সাথে ধাক্কা লাগায় ছেলেটি মাথায় ও বুকে প্রচন্ড আঘাত পেয়েছিলো। হাসপাতালে পৌছাঁর আগেই মারা যায় সে।

গোয়ালেরচর ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহিম সত্যতা নিশ্চিত করে বলেন,সকালে লাউচাপড়া ঘুরতে যায় শামীম। আর দুপুরেই ফিরলো লাশ হয়ে। বিষয়টি দু:খজনক। এই ঘটনায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম বইছে।

খুঁজুন