বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
অর্থ ও বাণিজ্য বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

তেল উৎপাদনকারী দেশের সংস্থা ওপেক প্লাসের বৈঠক সামনে রেখে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক ডলারের বেশি বেড়ে গেছে।

সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে দেখা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৮৮ ডলার বা দুই শতাংশ বেড়ে ৯৪ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে। শুক্রবার মূল্য বাড়ে শূন্য দশমিক ৭ শতাংশ। ওয়েস্ট টেক্সাস ইন্টামিডিয়েটের মূল্য ব্যারেলপ্রতি ১ দশমিক ৭৩ ডলার বা দুই শতাংশ বেড়ে ৮৮ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে। আগের সেশনে এটির দাম বাড়ে শূন্য দশমিক ৩ শতাংশ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবারের বৈঠক শেষে ওপেক ও তার মিত্ররা তেলের উৎপাদন কমাতে পারে। জ্বালানি তেলের মূল্য ঊর্ধ্বমুখী রাখতেই এ সিদ্ধান্ত আসতে পারে। যদিও সরবরাহ এখনো স্বাভাবিক নেই।

সিএমসি মার্কেটসের বিশ্লেষক টিনা টেং বলেছেন, চাহিদায় কমায় মূল্য ধরে রাখতে উৎপাদন কমাতে পারে ওপেক প্লাস। কারণ চীনের কিছু অংশে নতুন করে লকডাউন শুরু হয়েছে।

খুঁজুন