রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা বিশ্বম্ভরপুরে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শফিউল আলম, স্টাফ রিপোর্টার :

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে সাতগাঁও নতুন বাজার  ইকরা মডেল একাডেমিতে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৭ ডিসেম্বর ) ইকরা মডেল একাডেমি কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী আব্দুল মমিন। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত আর্মি বাহা উদ্দিন।

 বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতগাঁও শাহাপুর উচ্চবিদ্যালয়ের সহকারী  শিক্ষক শেখ মার্জিনা আক্তার, পল্লী চিকিৎসক ইয়াহিয়া, আলী হোসেন, মছিউর রহমান প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শুধু ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নের ব্যাপারে শিক্ষক/শিক্ষিকাদের ওপর নির্ভরশীল হলেই চলবে না অভিভাবকবৃন্দকেও শিক্ষার্থীর লেখাপড়ার ওপর অধিক যত্নশীল হতে হবে।

ইকরা মডেল একাডেমির প্রধান শিক্ষক মাওলানা ফরিদ আহমদ জানান,

ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকামন্ডলীর মধ্যে মত বিনিময়ের লক্ষে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।এছাড়াও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ সহ মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।

খুঁজুন