মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর বিশ্বম্ভরপুরে-উদ্বোধনের অপেক্ষায় উপজেলা প্রশাসন মাল্টিপারপাস সেন্টার

বিশ্বম্ভরপুরে-উদ্বোধনের অপেক্ষায় উপজেলা প্রশাসন মাল্টিপারপাস সেন্টার

শফিউল আলম,স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে "উপজেলা প্রশাসন মাল্টিপারপাস সেন্টার"। সরজমিন দেখাযায় সৃষ্টিশীল ইউএনও মোঃ সাদি উর রহিম জাদিদ'র পরিকল্পনায় নির্মিত  এ সেন্টারে রয়েছে, নারী উদ্যোক্তাদের জন্য ডিসপ্লে সেন্টার,সাইন্স  ক্লাব ও ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার,পাবলিক লাইব্রেরি ও ল্যাংগুয়েজ ক্লাব,শিশু একাডেমি,জিমনেশিয়াম,বিউটি পার্লার,সেলুন,মার্কেট স্কয়ার,রেস্টুরেন্ট,এম্পিথিয়েটার।সংশ্লিষ্টরা জানান উপজেলা পর্যায়ের শিক্ষিত বেকার যুবক ও নারী উদ্যেক্তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, যুব সমাজের জন্য একটি কর্মমুখর ও শিক্ষণীয় পরিবেশ তৈরি এবং শিশুদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশে সহায়তার লক্ষ্যে "উপজেলা প্রশাসন মাল্টিপারপাস সেন্টার"নির্মাণ করা হয়।এটি ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে নির্মিত সুনামগঞ্জ জেলায় উপজেলা প্রশাসনের নামে একমাত্র দৃষ্টিনন্দন স্থাপনা।সংশ্লিষ্ট সূত্রে  জানাযায় প্রায় ৮০ লক্ষ টাকা ব্যয় হয়েছে এ সেন্টার  নির্মাণে।২০২২সালের ০৬ অক্টোবর সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এবং জেলা প্রশাসক সুনামগঞ্জ  মোঃ জাহাঙ্গীর হোসেন  এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। সাম্প্রতিক সময়ে সুনামগঞ্জ ৪-আসনের সাংসদ বিরোধী দলীয় হুইপ  এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ   চলমান প্রজেক্টের  কাজ পরিদর্শন করেছেন এবং পরবর্তীতে শুভ উদ্বোধনের সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এদিকে ১০ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসন মাল্টিপারপাস সেন্টার উদ্বোধনের গুঞ্জন রয়েছে উপজেলা জুড়ে।ইউএনও মোঃসাদি উর রহিম জাদিদ বলেন তারিখ নির্ধারণ হয়নি তবে অতিদ্রুতই উদ্বোধন করা হবে উপজেলা প্রশাসন মাল্টিপারপাস সেন্টার।

খুঁজুন