রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা বিতর্ক মানুষকে ভাবতে শেখায় : শিক্ষামন্ত্রী

বিতর্ক মানুষকে ভাবতে শেখায় : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যেকোনো ধরনের বিতর্ক প্রতিযোগিতা মানুষকে ভাবতে শেখায় ও সূক্ষ্ম চিন্তায় উদ্বুদ্ধ করে। বিতর্ক এটি বিষয়কে নানা মাত্রায় বিবেচনা করার সক্ষমতা তৈরি করে। শাণিত হয় যুক্তি, পারদর্শিতা তৈরি হয় প্রমিত ভাষার ব্যবহারে।

শুক্রবার রাজধানীর শিশু একাডেমিতে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবিডি) আয়োজিত ১৫তম বিতর্ক উৎসবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশে বিতর্ক চর্চা প্রসারিত করতে স্কুল পর্যায়ে বিতর্ক ক্লাব গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এর ফলে ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল প্রজন্ম গড়ে উঠবে। তিনি বলেন, আমরা যে যুক্তিবাদী মানুষ তৈরি করতে চাইছি, সেক্ষেত্রে এ ধরনের গঠনমূলক বিতর্ক সহায়ক ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীকে বিতর্কে বিশেষ অবদানের জন্য এনডিএফ আজীবন সম্মাননা প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর শিক্ষামন্ত্রী, ৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলামিস্ট সুভাষ সিংহ রায় এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের অংশগ্রহণে একটি পলিসি বিতর্ক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশেবিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ, বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদির, মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, এন ডিএফ সভাপতি এ কে এম শোয়েব প্রমুখ।

সূত্র: বাসস

খুঁজুন