মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর বিয়ের প্রলোভনে ধর্ষণ অভিযুক্ত ধর্ষককে আটক করেছে র‍্যাব

বিয়ের প্রলোভনে ধর্ষণ অভিযুক্ত ধর্ষককে আটক করেছে র‍্যাব

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

বিয়ের প্রলোভনে ধর্ষণ ভিকটিম কে উদ্ধার সহ অভিযুক্ত ধর্ষক কে আটক করেছে র‍্যাব।

রবিবার দুপুর পৌনে ২টারদিকে ধর্ষীতা (ভিকটিম) উদ্ধার সহ অভিযুক্ত ধর্ষক যুবক হাবীব রহমান (২৫) কে আটক করেন র‍্যাব।

সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা জানান, ভিকটিম ও হাবীব দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্কে জড়িত ছিল। প্রায় সারে ৪ বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে অভিযুক্ত ধর্ষক (ভিকটিম) এর সাথে বিবাহ বহিভূত শারীরিক সম্পর্ক করে আসছিল। 

পরবর্তীতে ভিকটিম হাবীবকে বিয়ের কথা বললে সে নানা ধরনের টালবহনা শুরু করেন ও এক পর্যায়ে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং হুমকি দেয় যেন বিয়ের জন্য পীড়াপীড়ি না করে, করলে সে তাকে মেরে ফেলে লাশ গুম করে দিবে।

পরবর্তিতে গত ১৮ তারিখে জয়পুরহাট জেলা সদর থানার খঞ্জনপুর এলাকার সাব রেজিস্ট্রি অফিসের পাশে নেপিয়ার ঘাস ক্ষেতে অভিযুক্ত ধর্ষক কৌশলে ফের ভিকটিম কে ডেকে নিয়ে আবারো ধর্ষণ করেন। এরপর ভিকটিম র‌্যাব ক্যাম্প জয়পুরহাটে এসে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলে র‍্যাবের আভিযানিক দল জেলার প্রিন্সের চাতালের পাশে অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক যুবককে আটক করেন। আটকের পরে অভিযুক্ত ভিকটিম এর সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্কের কথা অকপটে স্বীকার করলে তার বিরুদ্ধে জেলা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেন র‌্যাব।

খুঁজুন