মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর বকশীগঞ্জে আইএফআইসি ব্যাংকের ১৬৮ তম শাখার শুভ উদ্বোধন

বকশীগঞ্জে আইএফআইসি ব্যাংকের ১৬৮ তম শাখার শুভ উদ্বোধন

জামালপুর প্রতিনিধি ঃ

জামালপুরের বকশীগঞ্জে আইএফআইসি ব্যাংকের ১৬৮ তম শাখার শুভ উদ্বোধন হয়েছে। রোববার দুপুরে বকশীগঞ্জ মালিবাগ সৌদিয়া হাউজের ২য় তলায় এই ব্যাংকের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। 

উদ্বোধক ছিলেন আইএফআইসি ব্যাংকের ডিএমডি গীতাংক ডি দত্ত। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, জামালপুর জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন,বকশীগঞ্জ ব্যাংক ম্যানেজার এসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেন ফুয়াদ, শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ও বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন প্রমূখ। অন্যদের মধ্যে আইএফআইসি ব্যাংক বকশীগঞ্জ শাখার ব্যবস্থাপক এসএম ইকরামুল আমীন ও কাস্টমার সার্ভিস ম্যানেজার মোফাজ্জল মনোয়ার প্রমূখ বক্তব্য রাখেন।

খুঁজুন