মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর বকশীগঞ্জে আ’লীগ সভাপতিকে গণসংবর্ধনা

বকশীগঞ্জে আ’লীগ সভাপতিকে গণসংবর্ধনা

জামালপুর প্রতিনিধি ঃ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি আলহাজ¦ শাহীনা বেগমকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার দুপুরে পৌর শহরের নয়াপাড়া এলাকাবাসীর উদ্যোগে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। নয়াপাড়া গ্রাম কমিটির সভাপতি হামিদুল্লাহ মিয়ার সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মোশারফ হোসেন মিরাজ,দিনুল আলী, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুরাইয়া বেগম, রহমত আলী,আসাদুজ্জামান,সাইফুল ইসলাম,মুসা মিয়া ও দুলাল মিয়া প্রমূখ। 

গত ২৮ নভেম্বর বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মেয়াদোর্ত্তীন্ন কমিটি বিলুপ্ত ঘোষনা করে শাহীনা বেগমকে সভাপতি ও ইসমাইল হোসেন বাবুল তালুকদারকে সাধারণ সম্পাদক করে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটি দেয় জামালপুর জেলা আওয়ামীলীগ। 

গণসংবর্ধনা অনুষ্ঠানে এলাকাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আ’লীগ সভাপতি শাহীনা বেগম বলেন, জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা আমাকে এই গুরুত্বপূর্ন দায়িত্ব দিয়েছেন। এখন সুসংগঠিত ঐক্যবদ্ধ আওয়ামীলীগ গড়াই আমার প্রধান কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সফল মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি আমার উপর আস্থা রেখে যে গুরু দায়িত্ব দিয়েছেন জীবনের বিনিময়ে হলেও তা রক্ষা করবো। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভূলে সবাইকে ঐক্যবদ্ধ থাকা এবং আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রদানের আহবান জানান তিনি।

খুঁজুন