মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর বকশীগঞ্জে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতিকে সংবর্ধনা

বকশীগঞ্জে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতিকে সংবর্ধনা

জামালপুর প্রতিনিধি  :

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ব্যারিস্টার সামীর সাত্তারকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার দুপুরে বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির উদ্যোগে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। বকশীগঞ্জ উপজেলা গ্রন্থাগারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর। 

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী এম এ সাত্তার,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহীনা বেগম,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন,সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,ব্যাংক ব্যবস্থাপক এসোসিয়নের সভাপতি আনোয়ার হোসেন ফুয়াদ, বকশীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম শাহীন আল আমীন,ব্যবসায়ী জাহিদুল ইসলাম প্রিন্স ও  মনিরুজ্জামান মনির প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ। 

উল্লেখ্য,ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ব্যারিস্টার সামীর সাত্তার বকশীগঞ্জ জাতীয় পার্টির সাবেক মন্ত্রী এম এ সাত্তারের ছেলে। জামালপুর-১ আসনে আওয়ামীলীগের মনোননয়ন প্রত্যাশী তিনি।

খুঁজুন