মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর বকশীগঞ্জে ইউএনও’কে বিদায় সংবর্ধনা বীর মুক্তিযোদ্ধাদের

বকশীগঞ্জে ইউএনও’কে বিদায় সংবর্ধনা বীর মুক্তিযোদ্ধাদের

জামালপুর প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক মুনমুন জাহান লিজাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার রাতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আতাউর রাব্বি ও বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোহেল রানা। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক বশির আহমেদ,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী,বীর মুক্তিযোদ্ধা আফছার আলী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান ও বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। 

উল্লেখ্য,২০২০ সালের ২৪ সেপ্টেম্বর বকশীগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন মুনমুন জাহান লিজা। তিনি জামালপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন পেয়েছেন।

খুঁজুন