মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর বকশীগঞ্জে কোরআন প্রতিযোগীতা

বকশীগঞ্জে কোরআন প্রতিযোগীতা

জামালপুর প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ বকশীগঞ্জ শাখার উদ্যোগে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। মসজিদে নূরে আয়োজিত কুরআন প্রতিযোগীতায়  উপজেলার বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা অংশ নেন। পরে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ৩০ পারা কুরআন প্রতিযোগীতায় প্রথম স্থান লাভ করেন উঠানোপাড়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোস্তাসিন। 

বকশীগঞ্জ নূর মসজিদের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা সাইফুল্লাহ, ব্যাবসায়ী আলহাজ্ব আরিফ সিদ্দিকী ও প্যানেল মেয়র মিজানুর রহমান প্রমূখ। সঞ্চালক ছিলেন মফিজল হক সওদাগর হাফেজিয়া মাদ্রাসার মুফতী আব্দুর রশিদ। এ সময় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রতিনিধিগন, ওলামায়ে কেরামগনসহ বিভিন্ন মাদ্রাসার হাফেজগণ উপস্থিত ছিলেন।

খুঁজুন