রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা বকশীগঞ্জে শহীদ দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করায় মাদ্রাসায় জরিমানা

বকশীগঞ্জে শহীদ দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করায় মাদ্রাসায় জরিমানা

জামালপুর প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করায় পৌর শহরের দারুন নিমাহ হিফজুল কুরআন মাদ্রাসায় জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী দুইশত টাকা জরিমানা করেন। পরে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবু সাইদ জরিমানার টাকা পরিশোধ করেন। 


বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী বলেন, মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক থাকলেও বকশীগঞ্জের দারুন নিমাহ হিফজুল কুরআন মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। সরকারী আইন অমান্য করায় উক্ত প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ করেন মাদরাসার প্রতিষ্ঠাতা আবু সাইদ।


মাদরাসার প্রতিষ্ঠাতা আবু সাইদ বলেন,অফিস সহকারীকে আগে বলে দেওয়া হয়েছিলো জাতীয় পতাকা উত্তোলনের জন্য। ভূল বশত জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। আজকের বিষয়টি নিয়ে আমি বিব্রত ও লজ্জিত। ভবিষ্যতে এমনটা আর হবে না।

খুঁজুন