মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর বকশীগঞ্জে ভার্মিকম্পোষ্ট উৎপাদনের লক্ষে কেচোঁ ও সিমেন্টে রিং বিতরণ

বকশীগঞ্জে ভার্মিকম্পোষ্ট উৎপাদনের লক্ষে কেচোঁ ও সিমেন্টে রিং বিতরণ

জামালপুর প্রতিনিধি  ঃ

জামালপুরের বকশীগঞ্জে ভার্মিকম্পোষ্ট উৎপাদনের লক্ষে কেচোঁ ও সিমেন্টে রিং বিতরণ করা হয়েছে। বৈষ্টমপাড়া আদর্শ বহুমুখী উন্নয়ন যুব সংঘের আয়োজনে ও কারিতাস ময়মনসিংহ অঞ্চলের সমাজ পরিচালিত স্থায়িত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচির বাস্তবায়নে ২৫ জন সদস্যের মাঝে কেচোঁ ও সিমেন্টের রিং বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.হাবিবুর রহমান। বৈষ্টমপাড়া আদর্শ বহুমুখী উন্নয়ন যুব সংঘের সভাপতি জুয়েল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য সুবর্না বেগম, সমাজ পরিচালিত স্থায়িত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচির জুনিয়র কর্মসূচী কর্মকর্তা সুরঞ্জন রাকসাম, সাংবাদিক মাসুদ উল হাসান, বৈষ্টমপাড়া আদর্শ বহুমুখী উন্নয়ন যুব সংঘের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম,কোষাধ্যক্ষ খলিলুর রহমান ও স্থানীয় জামে মসজিদের ইমাম মোরশেদ আলম প্রমূখ।

খুঁজুন