রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়? • গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই • চীনের শেনজেন ভ্রমণ ও পুরাতন গাড়ির বাজারে বিস্ময় • গজারিয়ায় মাদকমুক্ত সমাজ গড়ার শপথ
জাতীয় বঞ্চনা ও ক্ষোভ থেকে জঙ্গিবাদের সৃষ্টি হয়

বঞ্চনা ও ক্ষোভ থেকে জঙ্গিবাদের সৃষ্টি হয়

জাতীয় ও আন্তর্জাতিকভাবে এদিকে আমাদের ও আন্তর্জাতিক মহলকে খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। সোমবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইইউ) এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি কথা বলেন।

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের জঙ্গিবাদের প্রেক্ষাপটে দেখা গেছে, আমাদের দেশের কোনও কারণে জঙ্গিবাদ মাথাচাড়া দেয় না, আমাদের দেশে জঙ্গিবাদ আন্তর্জাতিক কারণে মাথাচাড়া দেয়। প্রথমে আফগান যুদ্ধ, তারপর ইরাক যুদ্ধ, এরপর আইএস সৃষ্টি হলে দেশেও জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল। আমরা সবকিছু মোকাবিলা করেছি, দমন করেছি।

তিনি বলেন, ‘জঙ্গিবাদ ক্ষোভ ও বঞ্চনা থেকে সৃষ্টি হয়। যত দ্রুত এই ক্ষোভ প্রশমিত করা যাবে, তত তাড়াতাড়ি দমন হবে। আমরা ছোটবেলা মসজিদে যাবার সময় থেকে শুনে আসছি— ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইদের খুন করা হচ্ছে, এই বঞ্চনা থেকেই জঙ্গিবাদের সৃষ্টি হয়। আমাদের দেশের বড় কোনও কারণে জঙ্গিবাদ সৃষ্টি হবে না। এটা জাতীয় ও আন্তর্জাতিকভাবে খেয়াল রাখতে হবে।

শফিকুল ইসলাম বলেন, ‘আরেকটি বিষয় হলো— পাঁচ বছর পর পর আমাদের দেশে রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড হয়। সে সময় পুলিশ রাজনৈতিক মিছিল-মিটিং নিয়ে ব্যস্ত থাকে। এসময় জঙ্গিরা মাথাচাড়া দেয়। এ সময় সতর্ক দৃষ্টি রাখতে হবে।

খুঁজুন