মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মতবিনিময় সভা

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মতবিনিময় সভা

শহিদুল ইসলাম জি এম মিঠন :


নওগাঁয় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অ্যাডভোকেট আব্দুল বাকীর সভাপতিত্বে মঙ্গলবার বিকেল ৩ টা থেকে ৪টা পর্যন্ত জেলা অ্যাডভোকেট বার এসোসিয়েশনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় আগামী ৩১ জানুয়ারী ২০২৩ নওগাঁ জেলা অ্যাডভোকেট বার এসোসিয়েশনের কার্যকরী কমিটির নির্বাচনে প্রার্থী মনোনীত বিষয়ে আলোচনা হয়। উক্ত আলোচনায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সমর্থিত প্যানেলে অ্যাডভোকেট খোদাদাদ খান পিটু'কে সভাপতি পদে, অ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিরোজ, সাধারণ সম্পাদক পদে ও সহ-সাধারণ সম্পাদক (প্রশাসন) পদে ১ জন, সহঃ সাধারণ সম্পাদক (লাইব্রেরী) পদে ১ জন, সহ-সম্পাদক (আপ্যায়ন) পদে ১ জন এবং সদস্য পদে ৮ জন প্রার্থীদের মনোনীত করেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি অ্যাডভোকেট খোদাদাদ খান পিটু, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিরোজ, অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন, অ্যাডভোকেট মোঃ ময়েন উদ্দিন, অ্যাডভোকেট কাজী হাসানুজ্জামান হাসান প্রমূখ। 

খুঁজুন