শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড

মইনুল ইসলাম মিতুল ঃটাঙ্গাইলের বঙ্গবেন্ধু সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুর দুইপা‌ড়ে টোল আদায় হ‌য়ে‌ছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা। শনিবার (৯ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী।

জানা যায়, শুক্রবার (৮ জুলাই) সকাল থেকে শনিবার (৯ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুইপা‌রে টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কোটি ৯০ লাখ ৬ হাজার ৫০ টাকা। এ সময় সেতুতে যানবাহন পারাপার হয়েছে ৪১ হাজার ৮১৭‌টি। এর মধ্যে বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোল প্লাজা অতিক্রম করেছে ২৯ হাজার ৭২‌টি যানবাহন। এতে টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৫৮ লাখ ৬৫ হাজার টাকা।

অপরদিকে, সেতুর প‌শ্চিমপ্রান্তে টোল প্লাজা অতিক্রম করেছে ১২ হাজার ৮৭৮‌টি যানবাহন। এর বিপরীতে ১ কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৫০ টাকা আদায় হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু‌র দুইপারে টোল আদায় হ‌য়ে‌ছিল ৩ কোটি ৪০ লাখ ৭ হাজার ৭০০ টাকা। এ সময় যানবাহন পারাপার হয়েছিল ৪৩ হাজার ৫৯৫‌টি।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী জানান, বঙ্গবন্ধু সেতু‌তে আবারও টোল আদায়ে নতুন রেকর্ড হ‌য়ে‌ছে। মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। গেল ২৪ ঘণ্টায় সেতুতে সর্বোচ্চ টোল আদায় হ‌য়ে‌ছে।

উল্লেখ্য, গত ঈদুল ফিত‌রে (২৯ এপ্রিল) সর্বশেষ বঙ্গবন্ধু সেতু দি‌য়ে ৪৪ হাজার ২৭৪‌টি যানবাহন পারপা‌রের বিপরীতে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছিল ৩ কো‌টি ১৯ লাখ ৭ হাজার ২০০ টাকা।

খুঁজুন