রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সৈয়দা তুত তাহিরার জিপিএ-৫ অর্জন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সৈয়দা তুত তাহিরার জিপিএ-৫ অর্জন

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছেন ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ শিক্ষার্থী। মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত ফলে এবার পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ পরীক্ষার্থী।

১১টি বোর্ডে পাসের হারে শীর্ষ মাদ্রাসা বোর্ড ৯৩ দশমিক ৪০ শতাংশ। সর্বনিম্ন পাসের হার ময়মনসিংহে ৬৩ দশমিক ২২ শতাংশ। সবচেয়ে বেশি জিপিএ ফাইভ ঢাকা বোর্ডে ৪৮ হাজার ৫৪৮ জন।‌ সবচেয়ে কম জিপিএ ফাইভ বরিশাল বোর্ডে ৪ হাজার ১৬৭ জন।

পাসের হারে বরাবরের মতো এবারও বাজিমতা মেয়েদের। ছেলেদের পাসের হার যেখানে ৭৫ দশমিক ৬১ শতাংশ, সেখানে মেয়েদের ৭৯ দশমিক ৯৫ শতাংশ। আর ৮০ হাজার ৯৩৩ মেয়ে জিপিএ ফাইভ পেয়ে ছেলেদের তুলনায় এগিয়ে।

জিপিএ-৫ পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজের মেধাবী শিক্ষার্থী ও জামায়াত কর্মী মোহাম্মাদ মোখলেসুর রহমান মিয়াজির মেয়ে সৈয়দা তুত তাহিরা। তার এই সাফল্যে পরিবারে বইছে খুশির জোয়ার।

মোখলেসুর রহমান মিয়াজি বলেন, আমার মেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলো। আন্দোলনে সক্রিয় থাকার কারনে পড়ালেখা ঠিকভাবে করতে পারেনি। আমরা পরিবারের সবাই খুব চিন্তিত ছিলাম। দেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করায় যেমন খুশি হয়েছিলাম এখন আমার মেয়ের সাফল্যেও তেমন খুশি হয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া।

সৈয়দা তুত তাহিরার ভাই কুষ্টিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজমুস সাইফ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা দুই ভাইবোন সক্রিয় ছিলাম। সেসময় তার পড়ালেখা নিয়ে আমিও চিন্তিত ছিলাম। আল্লাহর রহমতে সে জিপিএ-৫ পেয়েছে। আলহামদুলিল্লাহ তার সাফল্যে ভাই হিসাবে আমি গর্বিত। তার উজ্জল ভবিষ্যৎ কামনা করি।


খুঁজুন