সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
দেশের খবর বোতলে প্রস্রাব করিয়ে শিক্ষার্থীকে পান করালেন শিক্ষিকা !

বোতলে প্রস্রাব করিয়ে শিক্ষার্থীকে পান করালেন শিক্ষিকা !

নওগাঁ জেলা প্রতিনিধি :


নওগাঁর ধামইরহাটে মো. সাব্বির আহমেদ নামের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে জোর পূর্বক প্রসাব খাইয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। দ্রুত ওই শিক্ষিকার বিরুদ্ধে প্রদক্ষেপ নেয়ার জোর দাবি জানান এলাকাবাসী। মঙ্গলবার (৩১ মে) এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার ইসবপুর ইউনিয়নের মো. মাহবুব আলমের ছেলে সাব্বির আহমেদ ওই ইউনিয়নের চকচান্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। এর কয়েকদিন আগে বিদ্যালয়ের ছাদে উঠে ওই শিক্ষার্থী দুরন্তপনার ছলে প্রসাব করলে সহকারী শিক্ষিকা শাহানা বেগম ওই ছাত্রকে নির্যাতন করেন। এক পর্যায়ে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে একটি প্লাস্টিকের বোতলে পুনরায় প্রসাব করতে বলেন সাব্বিরকে। পরে সেই বোতলে থাকা প্রসাব জোরপূর্বক পান করাতে বাধ্য করেন অভিযুক্ত ওই শিক্ষিকা।

শিক্ষার্থীর মা সাবিনা আক্তার বলেন, আমার ছেলেকে বিদ্যালয়ের ছাদে প্রসাব করার অপরাধে বেধড়ক মারধর করে তাকে সেই প্রসাব খাওয়ানো হয়েছে। আমার ছেলে অন্যায় করলে পরিবারের কাছে না জানিয়ে তাকে অন্যায় পন্থায় নির্যাতন করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এরশাদ আলী জানান, ঘটনা জানতে পেরে আমি গিয়ে দেখি বোতলে প্রসাব হাতে ছাত্রটি দাঁড়িয়ে ছিল। প্রসাব খেয়েছে কি না আমি তা নিজ চোখে দেখিনি। তবে এ ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা সবার কাছে ক্ষমা চেয়েছেন। এবিষয়ে সাংবাদিকদের জবাবে অভিযুক্ত শিক্ষিকা শাহানা বেগম পুরো ঘটনাটি অস্বীকার করেন।

উপজেলা শিক্ষা অফিসার মো. আজমল হোসেন জানান, ঘটনাটি খুবই দুঃখজনক আমরা ওই শিক্ষিকার বিরুদ্ধে জেলা শিক্ষা অফিস বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। খুব শিগগিরই উনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

খুঁজুন