মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে পাইলট প্রকল্প, জনমনে আশার সঞ্চার ব্রাজিলের আমাজন বনাঞ্চল রক্ষার আন্দোলনের নেতা রাওনি ক্যানসারে আক্রান্ত ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত-২ রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড কৃষক পর্যায়ে সারের দাম অপরিবর্তিত: ডিলারদের প্রণোদনা বৃদ্ধি কানাডার পণ্যের ওপর নতুন মার্কিন শুল্ক ও ছাড় কার্যকর মুন্সীগঞ্জে শিলইয়ে ভাঙন রোধ ২০ হাজার জিও ব্যাগ ডাম্পিং
দেশের খবর ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত-২

ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত-২

জেলার নাসিরনগরে স্পিডবোট ও স্টিলের বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে এই দুর্ঘটনা ঘটে। এছাড়াও একই ঘটনায় একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় গ্রামের রায়হান ভূঁইয়ার ছেলে মো. দয়াল মিয়া এবং কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বরারচর গ্রামের হানিফ মিয়ার ছেলে সজীব মিয়া।

স্থানীয় বাসিন্দা ও নাসিরনগর থানা পুলিশ বাসস’কে জানান, রাতে এক অসুস্থ রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়ে স্পিডবোটটি চাতলপাড় ফিরে যাচ্ছিল। পথিমধ্যে ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে বিপরীত দিক থেকে আসা একটি স্টিলের বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটে থাকা তিনজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দয়াল মিয়া ও সজীব মিয়া নামের দু’জনকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বাসস’কে বলেন, তিনজন আহত অবস্থায় হাসপাতালে এলে এরমধ্যে দু’জনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলাম দুইজনের মৃত্যুর বিষয়টি বাসস’কে নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাসপাতালে যায় পুলিশ। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

খুঁজুন