মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর ব্রাজিল-ক্রোয়েশিয়া খেলা চলাকালে মোরেলগঞ্জে কিশোরকে ছুরি মেরে হত্যা

ব্রাজিল-ক্রোয়েশিয়া খেলা চলাকালে মোরেলগঞ্জে কিশোরকে ছুরি মেরে হত্যা

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাজিল-ক্রোয়েশিয়া খেলা চলাকালে বাগেরহাটের মোরেলগঞ্জে টুটুল হাওলাদার(১৪) নামে এক কিশোরকে ছুরি মেরে হত্যা করেছে এক বাক প্রতিবন্ধী যুবক। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের সোমাদ্দারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত টুটুল পশ্চিম গুলিয়াখালী গ্রামের দিনমজুর আব্দুল বারেক হাওলাদারের ছেলে। 

স্থানীয়রা জানান, টুটুল বাজারের খেলা দেখার জন্য গেলে একই গ্রামের আলমগীর সমাদ্দারের ছেলে  বাকপ্রতিবন্ধী যুবক রুবেল(৩০) তার গলায় ধারালো ছোরা দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় টুটুলকে মোরেলগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি তদন্ত মো. শাহজাহান আহমেদ বলেন,ব্রাজিল-ক্রোয়েশিয়া খেলা চলাকালে হত্যার ঘটনাটি ঘটে। তবে এটি খেলাকে কেন্দ্র করে নয়, পূর্ব শত্রুতার কারনে ঘটেছে। 

নিহত টুটুল হাওলাদারের মরদেহ এখন মোরেলগঞ্জ হাসপাতালে রয়েছে। তার ঘাতক রুবেলকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে বলেও ওসি(তদন্ত) জানান। 

খুঁজুন