মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর বৃদ্ধা মা’কে বাড়ী থেকে বের করে দেয়ার অভিযোগে মামলা ছেলে গ্রেপ্তার

বৃদ্ধা মা’কে বাড়ী থেকে বের করে দেয়ার অভিযোগে মামলা ছেলে গ্রেপ্তার

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)  :

নওগাঁর রাণীনগরে সম্পত্তি লিখে না দেয়ার জ্বের ধরে প্রায় ৭৫ বছর বয়সি বৃদ্ধা মা’কে মারপিট করে বাড়ী থেকে বের করে দেয়ার অভিযোগ ওঠেছে ছেলের বিরুদ্ধে। এঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী বৃদ্ধা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে থানাপুলিশ রাতেই অভিযান চালিয়ে ছেলে শাহাদ শাহ (৩০) কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার শাহাদ কে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। বৃদ্ধা  জাহেদা বেওয়া পশ্চিম বালুভরা গ্রামের মৃত মঞ্জিল শাহার স্ত্রী। 

জানাগেছে,বৃদ্ধা জাহেদার স্বামী ৪ছেলে ও ৪মেয়ে রেখে মারা যান।এর পর থেকে জাহেদা ছেলে শাহাদ শাহাকে সঙ্গে নিয়ে বসবাস করে আসছিলেন।এর মধ্যে হঠাৎ করেই ছেলে শাহাদ শাহ মায়ের অংশের সম্পত্তি লিখে নিতে নানান ভাবে মা’কে চাপ প্রয়োগ করতে থাকে। কিন্তু  ছেলের নামে সম্পত্তি লিখে দিতে রাজি হয়না মা জাহেদা। ফলে সম্পত্তি হাতিয়ে নিতে শাহাদ তার মায়ের উপর শারীরিক ও মানষিক নির্যাতন করতে থাকে। এরই জ্বের ধরে গত মঙ্গলবার দুপুরে ছেলে শাহাদ তার মা’কে মারপিট করে বাড়ী থেকে বের করে দেয়। পরে বাধ্য হয়ে মা জাহেদা প্রতিবেশির বাড়ীতে আশ্রয় নিয়ে হাসপাতালে চিকিৎসা করান। এঘটনায় বৃদ্ধা জাহেদা বেওয়া বাদী হয়ে বুধবার সন্ধায় থানায় মামলা দায়ের করেন।মামলার প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে শাহাদকে গ্রেপ্তার করে। রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,সম্পত্তি লিখে না দেয়ায় ছেলে শাহাদ তার বৃদ্ধা মা’কে মারপিট করে বাড়ী থেকে বের করে দেয়ার অভিযোগে মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে ছেলে শাহাদকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ওই রাতেই বৃদ্ধাকে তার বাড়ীতে তুলে দেয়া হয়েছে।

খুঁজুন