বরিশাল সদর উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন, বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন।
বৃক্ষরোপণকালে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ নগরী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ফরিদা সুলতানা, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সিটি কর্পোরেশনের বনায়ন শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়া বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাজ্জাদ হোসেন, জেলা বিএনপির সদস্য মন্টু খানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
এদিকে, বৃক্ষরোপণ কর্মসূচি শেষে নারী রিকশাচালক রাহেলা বেগমের রিকশায় চড়ে সদর উপজেলা পরিষদ এলাকা পরিদর্শন করেন, বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন। এ সময় তার সঙ্গে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ফরিদা সুলতানা।
নারীর সাহস, আত্মনির্ভরতা ও মর্যাদার প্রতি সম্মান জানিয়ে বিসিসি প্রশাসকের নারী রিকশাচালক রাহেলা বেগমের রিকশায় চড়ে সদর উপজেলা পরিষদ এলাকা পরিদর্শনের বিষয়টি বেশ প্রশংসিত হয়। সংশ্লিষ্টরা বলেন, সমাজের সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন নিশ্চিত হলে টেকসই উন্নয়ন আরও বেগবান হবে।
বৃক্ষরোপণ শেষে নারী চালকের রিকশায় চড়লেন বিসিসি প্রশাসক শিরীন
বৃক্ষরোপণ শেষে নারী চালকের রিকশায় চড়লেন বিসিসি প্রশাসক শিরীন
বরিশাল সদর উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন, বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন। বৃক্ষরোপণকালে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ নগরী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত
ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ফরিদা সুলতানা, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সিটি কর্পোরেশনের বনায়ন শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাজ্জাদ হোসেন, জেলা বিএনপির সদস্য মন্টু খানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন। এদিকে, বৃক্ষরোপণ কর্মসূচি শেষে নারী রিকশাচালক রাহেলা বেগমের রিকশায় চড়ে সদর উপজেলা পরিষদ এলাকা পরিদর্শন করেন, বিসিসি
প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন। এ সময় তার সঙ্গে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ফরিদা সুলতানা। নারীর সাহস, আত্মনির্ভরতা ও মর্যাদার প্রতি সম্মান জানিয়ে বিসিসি প্রশাসকের নারী রিকশাচালক রাহেলা বেগমের রিকশায় চড়ে সদর উপজেলা পরিষদ এলাকা পরিদর্শনের বিষয়টি বেশ প্রশংসিত হয়। সংশ্লিষ্টরা বলেন, সমাজের সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন নিশ্চিত হলে টেকসই উন্নয়ন আরও বেগবান হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত