মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর বৃষ্টি উপেক্ষা করে পবিপ্রবিতে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ

বৃষ্টি উপেক্ষা করে পবিপ্রবিতে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ


আশিকুর রহমান , পবিপ্রবি প্রতিনিধি: 

লাগাতার আন্দোলনের অংশ হিসেবে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন(টিএসসি) প্রাঙ্গনে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

সকাল থেকেই আবহাওয়া প্রতিকূল থাকা সত্ত্বেও বৃষ্টি উপেক্ষা করে টিএসসি চত্বরে জড় হতে থাকে শিক্ষার্থীরা।পূর্ব নির্ধারিত সময়ের কিছু পরে কর্মসূচির অংশ হিসেবে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকায় জুতার মালা ঝুলিয়ে শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএসসি চত্বরে এসে শেষ হয়।মিছিল পরবর্তী শিক্ষার্থীরা নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন। এসময় শতাধিক শিক্ষার্থীর "মোদির দুই গালে জুতা মারো তালে তালে,পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি;বন্যায় মানুষ মরলে,সেভেন সিস্টার্স থাকবে না রে,দিল্লী না ঢাকা, ঢাকা-ঢাকা,ভারতীয় আগ্রাসন,ভেঙে দাও গুড়িয়ে দাও স্লোগানে মুখরিত হয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

আন্দোলনে অংশগ্রহণকারী আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী নুরুন্নবী সোহান বলেন,বারবার ভারতের এমন আগ্রাসন আমরা নিতে পারি না।ভারত যদি তাদের নীতি থেকে সরে না আসে আমরাও তাদের সেভেন সিস্টার্স ধ্বংস করে দিবো।

উল্লেখ্য,ভারত সরকার কর্তৃক গম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। ইতিমধ্যেই নোয়াখালী, ফেনী,সিলেট,চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে।

খুঁজুন