সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর বসত বাড়িতে গাঁজা চাষ, গ্রেফতার ২

বসত বাড়িতে গাঁজা চাষ, গ্রেফতার ২

অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাটে বসত বাড়ির উঠানে গাঁজা চাষের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ফতেজঙ্গপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে এনামুল হক (৩৫) ও পশ্চিম সোনাদিয়া গ্রামের কামাল হোসের স্ত্রী মোসাম্মৎ কহিনুর বেগম (৩২)।  

শুক্রবার (২০ মে) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার পশ্চিম সোনাদিয়া গ্রামের ঘাট মাঝিগো বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বাড়ির উঠানে গাঁজা চাষ করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে উপজেলার পশ্চিম সোনাদিয়া গ্রামের ঘাট মাঝিগো বাড়ির মো.কামাল হোসেনের (৪৮) বসত বাড়ির উঠানের গাঁজার বাগানে ও বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানের সময় দেখা যায়, কামালের বাড়িতে আটটি গাঁজা গাছ রয়েছে এবং গাঁজার বাগান থেকে ১কেজি ৫শত গ্রাম গাঁজা জব্দ করা হয়। একই সাথে দুই আসামিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বাড়ির গৃহকর্তা কামাল হোসেন পুলিশের উপস্থিতি টের করতে পেরে কৌশলে পালিয়ে যায়।  

ওসি আরো জানায়, ওই বাড়ি থেকে পাঁচ কেজি ওজনের আটটি গাঁজার গাছ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

খুঁজুন