রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়? • গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই • চীনের শেনজেন ভ্রমণ ও পুরাতন গাড়ির বাজারে বিস্ময় • গজারিয়ায় মাদকমুক্ত সমাজ গড়ার শপথ
জাতীয় চা শ্রমিকদের কথা শুনবেন প্রধানমন্ত্রী

চা শ্রমিকদের কথা শুনবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে চা-শ্রমিকদের সঙ্গে কথা বলবেন। এ লক্ষ্যে সিলেটে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

 

প্রধানমন্ত্রী কথা বলবেন জেনে সিলেটসহ সারা দেশের চা শ্রমিকরা আনন্দে উদ্বেলিত।

 

দীর্ঘতম কর্মবিরতিতে যখন গভীর সংকটে দেশের চা শিল্প,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসেই ধর্মঘট ভেঙে গত ২৮ আগস্ট কাজে যোগ দেন চা শ্রমিকরা। প্রধানমন্ত্রী কর্তৃক  নির্ধারিত মজুরি বাড়িয়ে ১৭০ টাকা করায় ইতোপূর্বেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

শেখ হাসিনা আজ নিজে তাদের মুখ থেকে শুনবেন তাদের জীবন সংগ্রামের কথা। অবশেষে,পূরণ হচ্ছে চা-শ্রমিকদের প্রাণের চাওয়া। 

সিলেট,মৌলভীবাজার ও হবিগঞ্জে জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক পৃথক অনুষ্ঠানের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সিলেটের লাক্কাতুড়া বাগানের গলফ মাঠে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের। সেখানে হাজির হবেন সিলেট জেলার ২৫টি চা-বাগানের কয়েক হাজার শ্রমিক। 

 

অনুষ্ঠান নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব প্রস্তুতি সম্পন্ন করেছে। একই সঙ্গে এ অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক তৎপরতাও লক্ষনীয়। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অনুষ্ঠান সফল করতে নানা কর্মসূচি অব্যাহত রেখেছেন।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (উত্তর) উপপুলিশ কমিশনার আজবাহার আলী শেখ পিপিএম জানান,এ অনুষ্ঠানকে ঘিরে সিলেটে লাক্কাতুরা গলফ ক্লাব মাঠ ও আশপাশ এলাকায় দুই দিন ধরে পুলিশ অবস্থান  করে ওই এলাকাকে কঠোর নজরদারিতে রেখেছে। অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ধরনের প্রস্তুতি রয়েছে।

প্রধানমন্ত্রীর এমন সাড়া ঐতিহাসিক মনে করেন চা শ্রমিক ইউনিয়নের নেতারা।


খবর বাসস

খুঁজুন