রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়? • গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই • চীনের শেনজেন ভ্রমণ ও পুরাতন গাড়ির বাজারে বিস্ময়
জাতীয় চা শ্রমিকরা কাজে ফিরেছেন

চা শ্রমিকরা কাজে ফিরেছেন

দাবি আদায়ে ১৯ দিন কর্মবিরতি ও ধর্মঘট পালনের পর রবিবার হবিগঞ্জের ২৪টি চা বাগানের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তাদের উত্তোলন করা পাতা যাচ্ছে ফ্যাক্টরিতে। এতে বাগান কর্তৃপক্ষ থেকে শুরু করে শ্রমিকদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

 প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা-বাগানের মালিকদের বৈঠক হয়। বৈঠকে নতুন করে দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ খবর ঘোষণার পর হবিগঞ্জের চা বাগানের শ্রমিকরা কাজে ফেরার মতপ্রকাশ করেন। সে অনুযায়ী প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। এখানে শ্রমিকদের প্রত্যাশা, তারা যেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা রেখে শ্রমিকরা কাজে ফিরেছেন। নতুন মজুরি নির্ধারণ করে দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

খুঁজুন