বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রায় রাজধানীর উত্তরার রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর সংসদীয় কার্যক্রম জনগণের কাছে কার্যকরভাবে তুলে ধরার নির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী ক্রাশ প্রোগ্রাম চালানো হবে দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন খামারে দক্ষ জনবলের ঘাটতি ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের নেপালে ভয়াবহ বন্যার দুই সপ্তাহ পরও নিখোঁজদের উদ্ধারে অভিযান হাটহাজারীতে অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত কেরানীগঞ্জে অবৈধ সার কারখানা সিলগালা; ১ লক্ষ টাকা জরিমানা
দেশের খবর ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রায়

ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রায়

ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র চেয়ে করা রিটের রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই রায় দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শেখ ওমর শরীফ ও ইলিয়াছ আলী মণ্ডল আর নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী। 

আজকের এই রায়ের ফলে কেউ ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করতে পারবে না বলে জানান নির্বাচন কমিশনের আইনজীবী।

ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র করতে চেয়ে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি রিট করেন রাজধানীর শাহজাহানপুর শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা। 

পরবর্তীতে সে রিটের শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। 

আজ রিটটি খারিজ করেছেন হাইকোর্ট।

খুঁজুন