রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা চিকিৎসা শিক্ষা ও গবেষণার প্রসারে জোর

চিকিৎসা শিক্ষা ও গবেষণার প্রসারে জোর

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ফ্যাকাল্টিগণের জন্য আয়োজিত ‘টিচিং মেথোডলজি অ্যান্ড অ্যাসেসমেন্ট’ (শিক্ষণ পদ্ধতি ও মূল্যায়ন) বিষয়ক ৩ দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালার সমাপনী অনুষ্ঠানটি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী।

চিকিৎসা শিক্ষা ও গবেষণার প্রসারে জোর: সমাপনী অনুষ্ঠানে বক্তারা কর্মশালায় অংশগ্রহণকারী চিকিৎসকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

তারা বলেন, চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের যুগের সাথে তাল মিলিয়ে সর্বোত্তম ও অনুসরণীয় শিক্ষক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। একই সাথে কর্মশালা থেকে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করে দেশের চিকিৎসা শিক্ষা ও গবেষণাকে আরও সমৃদ্ধ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার।

৩ দিনব্যাপী এই কর্মশালায় চিকিৎসা শিক্ষার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তথ্যসমৃদ্ধ ও জ্ঞানলব্ধ প্রবন্ধ উপস্থাপন করেন বিএমডিসির সম্মানিত প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ডা. আবদাল মিয়া, অধ্যাপক ডা. হুমায়ুন কবীর তালুকদার, অধ্যাপক ডা. তাহমিনা বেগম, অধ্যাপক ডা. নুরুন নাহার খানম এবং ডা. মো. রাসেল আহমেদ খান।

সনদপত্র বিতরণ: কর্মশালা শেষে সফলভাবে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের ২৭ জন সম্মানিত ফ্যাকাল্টি মেম্বারকে সনদপত্র প্রদান করা হয়।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী।

খুঁজুন