বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
জাতীয় চলতি অর্থবছরেও উচ্চপ্রবৃদ্ধি বজায় থাকবে: এডিবি

চলতি অর্থবছরেও উচ্চপ্রবৃদ্ধি বজায় থাকবে: এডিবি

বাংলাদেশে চলতি অর্থবছরেও উচ্চপ্রবৃদ্ধি বজায় থাকবে বলে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পূর্বাভাসে বলা হয়েছে। তবে এই প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে কিছু ঝুঁকি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টায় এডিবির সদরদপ্তর ম্যানিলা থেকে একযোগে সদস্য দেশের অর্থনৈতিক পরিস্থিতির ওপর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৯ শতাংশ এবং আগামী অর্থবছরে তা আরও বেড়ে দাঁড়াবে ৭ দশমিক ১ শতাংশে।

এ ছাড়াও, গত ২০২০-২১ অর্থবছরে এই হার ছিল ৬ দশমিক ৯ শতাংশ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে কিছু ঝুঁকির কথা উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে বিশ্ব-অর্থনীতি যে চাপের মধ্যে পড়বে এবং আন্তর্জাতিক তেলের মূল্য বৃদ্ধি ও উচ্চ আমদানি ব্যয় বাংলাদেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলবে তার ওপর নির্ভর করছে শেষ পর্যন্ত প্রবৃদ্ধি কতটা অর্জিত হবে সে বিষয়টি।

অন্যদিকে, করোনা মহামারির নেতিবাচক প্রভাব কমে যাওয়ায় বিশ্বব্যাপী ভোগ-ব্যয় বেড়ে যাওয়ায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জীবনযাত্রার ব্যয় বাড়বে। বৈদেশিক লেনদেনের ভারসাম্যে বড় অংকের ঘাটতি দেখা দিতে পারে, যা বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পরও ডলারের বিপরীতে টাকাকে দুর্বল করতে পারে।

এডিবি বলেছে, গত অর্থবছরে এর আগের বছরের তুলনায় মুদ্রাস্ফীতির হার কমে ৫ দশমিক ৬ শতাংশ হলেও চলতি অর্থবছর তা বেড়ে ৬ শতাংশ হতে পারে।

এ দিকে, বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে চলতি হিসেবে ঘাটতি জিডিপির ২ দশমিক ৭ শতাংশ হতে পারে যা গত অর্থবছরে ছিল মাত্র ০ দশমিক ৯ শতাংশ।

খুঁজুন