মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর চৌদ্দগ্রামে ধানক্ষেত থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

চৌদ্দগ্রামে ধানক্ষেত থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

‌কু‌মিল্লা ব্যুরো :

কুমিল্লার চৌদ্দগ্রামে ধান‌ক্ষেত থে‌কে রাশেদ নামের এক অটোরিক্সা চালকের মরদেহ  উদ্ধার করেছে পু‌লিশ। রা‌শেদ মিয়া চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মশিউর রহমানের ছেলে। তার বয়স ১৪-১৫বছর। সন্ধায় এ বিষ‌য়ে নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা জানান .বৃহস্পতিবার বিকাল  ৪টার দি‌কে স্থানীয়রা সংবাদ দেয় উজিরপুর ইউনিয়নের শামুকসার নামক স্থানে একটি ধানক্ষেতে অজ্ঞাতনামা একটি মরদেহ দেখতে পে‌য়ে‌ছে।পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি সুরতহাল তৈরি করে থানায় নিয়ে আসে।

মরদেহটির পেটে একটি গভীর ক্ষত রয়েছে। ধানক্ষেতের পাশেই রয়েছিল তার চালিত অটোরিক্সাটি। পরে জানা গে‌ছে উদ্ধাকৃত মর‌দে‌হের গ্রামের বাড়ি উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামে।

ও‌সি ব‌লেন, রাশেদ  বুধবার সকালে প্রতিদিনের মতো অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু ওই দিন রাত হলেও আর বাড়ি ফিরেননি।

 রাশেদের বাবা মশিউর রহমান বলেন, রাশেদ প্রতিদিনের মতো গত বুধবার অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় আমরা সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তাকে পাই নাই। আজকে একটি লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় এসে দেখি এটি আমার ছেলে রাশেদের লাশ। তাকে কে বা কাহারা হত্যা করেছে আমি কিছুই বলতে পারছিনা।এ ব‌্যাপা‌রে চৌদ্দগ্রাম থানায় এক‌টি মামলা প্রক্রিয়ার্ধীন র‌য়ে‌ছে।

খুঁজুন