অপরাধ ডেস্ক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। জুমার নামাজের পর আয়োজিত এই মিছিলে সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিলটি সিনেমা প্যালেস মোড় থেকে শুরু হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার ও রাইফেল ক্লাব এলাকা অতিক্রম করে। সেই সময় স্থানীয় যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তাদের ধাওয়া দেন। মিছিলের বেশ কিছু ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত আশপাশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এই অভিযানে মিছিল থেকে বিশ জন নেতাকর্মীকে আটক করা হয়। পুলিশ শুরু থেকেই ওই এলাকায় সতর্ক অবস্থানে ছিল বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ অঞ্চলের উপ-কমিশনার হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেয়। ঘটনাস্থল থেকে মোট বিশ জনকে আটক করা হয়েছে।
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ২০ জন আটক
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ২০ জন আটক
অপরাধ ডেস্ক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। জুমার নামাজের পর আয়োজিত এই মিছিলে সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিলটি
সিনেমা প্যালেস মোড় থেকে শুরু হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার ও রাইফেল ক্লাব এলাকা অতিক্রম করে। সেই সময় স্থানীয় যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তাদের ধাওয়া দেন। মিছিলের বেশ কিছু ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত আশপাশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এই
অভিযানে মিছিল থেকে বিশ জন নেতাকর্মীকে আটক করা হয়। পুলিশ শুরু থেকেই ওই এলাকায় সতর্ক অবস্থানে ছিল বলে জানা গেছে।ঘটনার বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ অঞ্চলের উপ-কমিশনার হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেয়। ঘটনাস্থল থেকে মোট বিশ জনকে আটক করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত