সারাদেশ ডেস্ক: ইউনিসেফের তথ্য অনুযায়ী নীলফামারী জেলায় ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই মেয়েদের বিয়ের হার দাঁড়িয়েছে ৫৭ দশমিক ৮০ শতাংশ। বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও প্রশাসনিক নজরদারি থাকা সত্ত্বেও এই অঞ্চলে বাল্যবিয়ে কোনোভাবেই থামছে না। স্থানীয় কিশোরী ও শিক্ষার্থীরা মনে করছে, সামাজিক চাপ এবং নিরাপত্তাহীনতার কারণে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের হার এখনো উচ্চ পর্যায়ে রয়েছে। পারিবারিক সিদ্ধান্তের কাছে অসহায় হয়ে অনেক কিশোরী পড়াশোনা ছাড়তে বাধ্য হচ্ছে।
নীলফামারী সদর উপজেলার ১৪ বছর বয়সী শিক্ষার্থী লামিয়া আক্তার মিম জানিয়েছে, তাদের এলাকায় বাল্যবিয়ে নিয়ে আলোচনা হলেও বিয়ের পিঁড়িতে বসা মেয়েদের নিজস্ব কোনো মতামত নেওয়া হয় না। ডোমারের কিশোরী আফিফা আলমগীরের মতে, আশপাশের মানুষের নানা কথার প্রভাবে পরিবারগুলো অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার কথা চিন্তা করে বসে। তাই বাল্যবিয়ে ঠেকাতে কেবল শিক্ষার্থীদের নয়, বরং পরিবারগুলোকে সরাসরি সচেতন করা অত্যন্ত জরুরি।
১৬ বছর বয়সী কিশোর মোসিয়াম উল্লেখ করেছে যে, তার চোখের সামনে অনেক মেয়ে বাল্যবিয়ের শিকার হয়ে বিদ্যালয় থেকে ঝরে পড়েছে। অনেক সময় সমাজের মানুষ বাল্যবিয়ের বিষয়গুলো এড়িয়ে গেলেও ছেলেদেরও এর বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে। ডোমার বালিকা বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক আফসানা ইয়াসমিন আশা জানিয়েছেন, শুধু বিদ্যালয়ে সচেতনতা চালালেই চলবে না, অভিভাবকদেরও শিক্ষার গুরুত্ব ও বাল্যবিয়ের কুফল বোঝাতে হবে।
সংশ্লিষ্টরা জানান, বাল্যবিয়ে রোধে কাজ করার সময় প্রায়ই জন্মনিবন্ধনে বয়স জালিয়াতির মতো গুরুতর অপরাধের মুখোমুখি হতে হয়। প্রকৃত বয়স আঠারোর নিচে হওয়া সত্ত্বেও জন্মনিবন্ধন সনদে বয়স বাড়িয়ে বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়। ডোমার উপজেলা সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষাকর্মী মো. আসমাউল হাসান মনে করেন, জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং সনদের সঠিক যাচাই-বাছাই নিশ্চিত করা দরকার।
নীলফামারীর স্থানীয় সরকারের উপপরিচালক মো. সাইদুল ইসলাম জানিয়েছেন, কেবল আইন প্রয়োগ করে বাল্যবিয়ে পুরোপুরি বন্ধ করা একটি কঠিন কাজ। পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধে মাঠপর্যায়ে যেসব কমিটি রয়েছে, সেখানে পর্যাপ্ত জনবলেরও তীব্র সংকট রয়েছে। তাই সামগ্রিক এই সংকট উত্তরণে জন্মনিবন্ধন প্রক্রিয়ার জোরদার নজরদারির পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
নীলফামারীতে থামছে না বাল্যবিয়ে
নীলফামারীতে থামছে না বাল্যবিয়ে
সারাদেশ ডেস্ক: ইউনিসেফের তথ্য অনুযায়ী নীলফামারী জেলায় ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই মেয়েদের বিয়ের হার দাঁড়িয়েছে ৫৭ দশমিক ৮০ শতাংশ। বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও প্রশাসনিক নজরদারি থাকা সত্ত্বেও এই অঞ্চলে বাল্যবিয়ে কোনোভাবেই থামছে না। স্থানীয় কিশোরী ও শিক্ষার্থীরা মনে করছে, সামাজিক চাপ এবং নিরাপত্তাহীনতার কারণে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের হার এখনো উচ্চ পর্যায়ে রয়েছে। পারিবারিক সিদ্ধান্তের কাছে অসহায় হয়ে অনেক কিশোরী পড়াশোনা ছাড়তে বাধ্য হচ্ছে।নীলফামারী সদর উপজেলার ১৪ বছর বয়সী শিক্ষার্থী লামিয়া আক্তার মিম জানিয়েছে, তাদের এলাকায় বাল্যবিয়ে নিয়ে আলোচনা হলেও বিয়ের পিঁড়িতে বসা মেয়েদের নিজস্ব কোনো মতামত নেওয়া হয় না। ডোমারের কিশোরী আফিফা আলমগীরের মতে, আশপাশের
মানুষের নানা কথার প্রভাবে পরিবারগুলো অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার কথা চিন্তা করে বসে। তাই বাল্যবিয়ে ঠেকাতে কেবল শিক্ষার্থীদের নয়, বরং পরিবারগুলোকে সরাসরি সচেতন করা অত্যন্ত জরুরি।১৬ বছর বয়সী কিশোর মোসিয়াম উল্লেখ করেছে যে, তার চোখের সামনে অনেক মেয়ে বাল্যবিয়ের শিকার হয়ে বিদ্যালয় থেকে ঝরে পড়েছে। অনেক সময় সমাজের মানুষ বাল্যবিয়ের বিষয়গুলো এড়িয়ে গেলেও ছেলেদেরও এর বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে। ডোমার বালিকা বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক আফসানা ইয়াসমিন আশা জানিয়েছেন, শুধু বিদ্যালয়ে সচেতনতা চালালেই চলবে না, অভিভাবকদেরও শিক্ষার গুরুত্ব ও বাল্যবিয়ের কুফল বোঝাতে হবে।সংশ্লিষ্টরা জানান, বাল্যবিয়ে রোধে কাজ করার সময় প্রায়ই জন্মনিবন্ধনে বয়স জালিয়াতির মতো গুরুতর
অপরাধের মুখোমুখি হতে হয়। প্রকৃত বয়স আঠারোর নিচে হওয়া সত্ত্বেও জন্মনিবন্ধন সনদে বয়স বাড়িয়ে বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়। ডোমার উপজেলা সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষাকর্মী মো. আসমাউল হাসান মনে করেন, জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং সনদের সঠিক যাচাই-বাছাই নিশ্চিত করা দরকার।নীলফামারীর স্থানীয় সরকারের উপপরিচালক মো. সাইদুল ইসলাম জানিয়েছেন, কেবল আইন প্রয়োগ করে বাল্যবিয়ে পুরোপুরি বন্ধ করা একটি কঠিন কাজ। পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধে মাঠপর্যায়ে যেসব কমিটি রয়েছে, সেখানে পর্যাপ্ত জনবলেরও তীব্র সংকট রয়েছে। তাই সামগ্রিক এই সংকট উত্তরণে জন্মনিবন্ধন প্রক্রিয়ার জোরদার নজরদারির পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত