শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
পাকিস্তানি নাটকে মজেছে ভারতীয়রা, কাজে আসছে না নিষেধাজ্ঞা • ১৫ ‘সোনার ডিম’সহ গ্রেপ্তার দুই জন স্বীকারোক্তির পর কারাগারে • নীলফামারীতে থামছে না বাল্যবিয়ে • নওগাঁয় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন • নওগাঁয় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগ নেতা আটক • ওভারটনের কীর্তিগড়া বোলিংয়ে অস্ট্রেলিয়াকে অনায়াসে হারাল ইংল্যান্ড • ইলিশ ব্যবস্থাপনায় গবেষণা ও জেলেদের অভিজ্ঞতায় পার্থক্য দেখছেন মৎস্যমন্ত্রী • পাকিস্তানের নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ২০ থেকে নামল ৮ জনে • নিউরালিংক: মানব মস্তিষ্কে চিপ বসানোর চূড়ান্ত অনুমতি মিলল • ডিএনসিসি প্রতিষ্ঠার ১৫ বছর: হাফ ম্যারাথনে অংশ নিলেন ৫ হাজার প্রতিযোগী
দেশের খবর নওগাঁয় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগ নেতা আটক

নওগাঁয় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগ নেতা আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার

নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই জন নেতাকে আটক করেছে। শুক্রবার ২৭ নভেম্বর সকালে নওগাঁর রাণীনগর উপজেলার সদর থেকে তাদের দুই জনকে আটক করে পুলিশ। আটককৃত দুই জন হলেন, রাণীনগর উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও পশ্চিম বালুভরা গ্রামের বাসিন্দা আশরাফ শেখ (৫২) এবং উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পশ্চিম বালুভরা গ্রামের বাসিন্দা মো. রাব্বী হোসেন (২৮)।

আটকের সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া মন্ডল জানান, বুধবার গভীর রাতে রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির খাঁনপুকুর বাজারে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার ২৩ জনকে এজাহারনামীয় এবং ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা হয়েছে। ওই মামলায় আশরাফ শেখ ও রাব্বী হোসেন এজাহারনামীয় আসামি। শুক্রবার সকালে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের দুই জনকে গ্রেপ্তার করেছে এবং ওই দিনই দুপুরে তাদের দুই জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

খুঁজুন