শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার
নওগাঁয় চলতি মৌসুমে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ২৭ নভেম্বর দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলা সদর খাদ্য গুদামে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জাতীয় সংসদ-৪৮, নওগাঁ-৩, আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা হুসাইন মুহাম্মদ এরশাদ, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি ও সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, সাধারণ সম্পাদক ও উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবু হাছান, এমপি প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মো. ইমরুল কায়েস সাজু, হারুন অর রশিদ রাজু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আরেফিন, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন লিখন, ব্যবসায়ী আয়নুল হক, জিল্লুর রহমান, বিদ্রোহ রহমান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে একজন কৃষকের কাছ থেকে ৩ মেট্রিকটন ধান কেনা হয় এবং উপজেলার সদর, মহিষবাথান, মাতাজীহাট ও সরস্বতীপুর খাদ্যগুদামে ১ হাজার ৬৮৭ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
নওগাঁয় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন
নওগাঁয় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারনওগাঁয় চলতি মৌসুমে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ২৭ নভেম্বর দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলা সদর খাদ্য গুদামে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জাতীয় সংসদ-৪৮, নওগাঁ-৩, আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা
হুসাইন মুহাম্মদ এরশাদ, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি ও সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, সাধারণ সম্পাদক ও উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবু হাছান, এমপি প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মো. ইমরুল কায়েস সাজু, হারুন অর রশিদ রাজু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল
আরেফিন, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন লিখন, ব্যবসায়ী আয়নুল হক, জিল্লুর রহমান, বিদ্রোহ রহমান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে একজন কৃষকের কাছ থেকে ৩ মেট্রিকটন ধান কেনা হয় এবং উপজেলার সদর, মহিষবাথান, মাতাজীহাট ও সরস্বতীপুর খাদ্যগুদামে ১ হাজার ৬৮৭ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত