অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো তিন দিনব্যাপী ‘চতুর্থ কাবাডি রেফারি প্রশিক্ষণ-২০২৬’-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান। বাংলাদেশ কাবাডি ফেডারেশন ও বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের যৌথ সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষক সফলতার সাথে অংশগ্রহণ করেন।
রবিবার (৮ নভেম্বর ২০২৬) বিকাল ৩টায় কুমিল্লা শৈলরানী দেবী পৌর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে কাবাডি খেলার আধুনিক আইন-কানুন ও রেফারিংয়ের কলাকৌশল শেখানোর পাশাপাশি মাঠ পরিচালনার ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রশিক্ষণের শেষ দিনে অংশগ্রহণকারী শিক্ষকদের লিখিত, ভাইভা ও প্র্যাকটিক্যাল পরীক্ষা গ্রহণ করা হয়।
শৈলরানী দেবী পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছমিন বেগমের আয়োজনে এবং বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও হবিগঞ্জ আলী ইদ্রিস হাই স্কুলের প্রধান শিক্ষক লায়ন মো. লিটন মিয়া-র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
মো. আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা।
নূরজাহান আক্তার, প্রধান শিক্ষক, ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয়, কুমিল্লা।
মো. এমদাদ উল্যাহ, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), রাজহুলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটি।
ইয়াছমিন বেগম, প্রধান শিক্ষক, শৈলরানী দেবী পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা।
মো. আলাউদ্দিন ভেলা, ক্রীড়া অফিসার, কুমিল্লা।
মো. শাহ জালাল উদ্দিন, সদস্য, বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
মো. আবদুল হক, কোর্স পরিচালক (কুমিল্লা কাবাডি রেফারি কোর্স, বাংলাদেশ কাবাডি ফেডারেশন ও প্রাক্তন অধ্যক্ষ, সরকারি শারীরিক শিক্ষা কলেজ, ঢাকা)।
সাধারণ সম্পাদক মো আলমগীর হোসেন ফিরোজ,
যুগ্ম সাধারণ সম্পাদক মো মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ মো মশিউর রহমান,
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আরিফুল ইসলাম বলেন, "আমাদের জাতীয় খেলা কাবাডিকে আরও জনপ্রিয় করে তুলতে এবং তৃণমূল পর্যায়ে দক্ষ রেফারি তৈরি করতে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। শিক্ষকদের মাঝে কাবাডির আধুনিক আইন ছড়িয়ে দিলে শিক্ষার্থীরাও উৎসাহিত হবে।"
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী ৬০ জন শিক্ষক-শিক্ষিকার হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
চতুর্থ কাবাডি রেফারি প্রশিক্ষণ-২০২৬ এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত
চতুর্থ কাবাডি রেফারি প্রশিক্ষণ-২০২৬ এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত
অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো তিন দিনব্যাপী ‘চতুর্থ কাবাডি রেফারি প্রশিক্ষণ-২০২৬’-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান। বাংলাদেশ কাবাডি ফেডারেশন ও বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের যৌথ সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষক সফলতার সাথে অংশগ্রহণ করেন।রবিবার (৮ নভেম্বর ২০২৬) বিকাল ৩টায় কুমিল্লা শৈলরানী দেবী পৌর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে কাবাডি খেলার আধুনিক আইন-কানুন ও রেফারিংয়ের কলাকৌশল শেখানোর পাশাপাশি মাঠ পরিচালনার ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রশিক্ষণের শেষ দিনে অংশগ্রহণকারী শিক্ষকদের লিখিত, ভাইভা ও প্র্যাকটিক্যাল পরীক্ষা গ্রহণ করা হয়।শৈলরানী দেবী পৌর
বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছমিন বেগমের আয়োজনে এবং বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও হবিগঞ্জ আলী ইদ্রিস হাই স্কুলের প্রধান শিক্ষক লায়ন মো. লিটন মিয়া-র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আরিফুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:মো. আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা।নূরজাহান আক্তার, প্রধান শিক্ষক, ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয়, কুমিল্লা।মো. এমদাদ উল্যাহ, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), রাজহুলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটি।ইয়াছমিন বেগম, প্রধান শিক্ষক, শৈলরানী দেবী পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা।মো. আলাউদ্দিন ভেলা, ক্রীড়া অফিসার, কুমিল্লা।মো. শাহ
জালাল উদ্দিন, সদস্য, বাংলাদেশ কাবাডি ফেডারেশন।মো. আবদুল হক, কোর্স পরিচালক (কুমিল্লা কাবাডি রেফারি কোর্স, বাংলাদেশ কাবাডি ফেডারেশন ও প্রাক্তন অধ্যক্ষ, সরকারি শারীরিক শিক্ষা কলেজ, ঢাকা)।সাধারণ সম্পাদক মো আলমগীর হোসেন ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ মো মশিউর রহমান, সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আরিফুল ইসলাম বলেন, "আমাদের জাতীয় খেলা কাবাডিকে আরও জনপ্রিয় করে তুলতে এবং তৃণমূল পর্যায়ে দক্ষ রেফারি তৈরি করতে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। শিক্ষকদের মাঝে কাবাডির আধুনিক আইন ছড়িয়ে দিলে শিক্ষার্থীরাও উৎসাহিত হবে।"অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী ৬০ জন শিক্ষক-শিক্ষিকার হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত