রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
নতুন বছরে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে বই-ড্রেস-জুতা ও ব্যাগ • এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকে কর্মশালা • নেতানিয়াহুকে হঠাতে আরব দলগুলোর সঙ্গে জোটের দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ • বাইনোকুলারে দেখলাম ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা, ফাঁক পেলে ঢুকে পড়বে: শুভেন্দু অধিকারী • ‘১৩ হাজার এমপিও শিক্ষক-কর্মচারী অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন’ • হ‌ুমায়ূন পড়লে বাংলা আর ভাষার প্রতি ভালোবাসা বেড়ে যায়: অনুপম রায় • বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি: লটারিতে প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত • নিজেই তৈরি করে নিতে পারেন প্রাকৃতিক ময়েশ্চারাইজার • ‘শেখ হাসিনাকে ফেরাতে ইমোশন নয়, আইনের পথেই এগোবে সরকার’ • যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
খেলাধুলা মালদ্বীপকে উড়িয়ে সেমি-ফাইনালে পাকিস্তান

মালদ্বীপকে উড়িয়ে সেমি-ফাইনালে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: পল্টনের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে পরাজিত করে পাকিস্তান। এই জয়ে সবার আগে সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে খেলা নিশ্চিত করেছে দলটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দিয়ে বড় জয় তুলে নেয় তারা।

ম্যাচের চতুর্থ মিনিটে সফল স্পট কিকে পাকিস্তানকে এগিয়ে নেন মিকাইল অরুন আব্দুল্লাহ। বক্সে মিকাইলকে মালদ্বীপের ডিফেন্ডার মোহাম্মদ নাঈম ফাউল করলে পেনাল্টি পায় পাকিস্তান। এরপর নবম মিনিটে জুনায়েদের পাস থেকে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল করেন নাজিব উল্লাহ।

মাত্র ১৯ বছর বয়সী ফরোয়ার্ড নাজিব ২৪তম মিনিটে আবারও গোল করে দলের জয় নিশ্চিত করেন। মালদ্বীপের ডিফেন্ডার আমদান আলির ভুলে বল পেয়ে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন তিনি। এর আগে ভারতের বিপক্ষে ৩-২ গোলে হেরে আসর শুরু করেছিল পাকিস্তান।

গ্রুপ পর্বে এই জয়ের ফলে গোল পার্থক্যে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে পাকিস্তান দল। ভারতের বিপক্ষে আগামী বুধবারের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। অন্যদিকে, বড় ব্যবধানের জয় ছাড়া মালদ্বীপের সামনে সেমিফাইনালের পথ কঠিন।

খুঁজুন