রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
লাইফস্টাইল চুল পড়া দূর করে কফি

চুল পড়া দূর করে কফি

কফি জনপ্রিয় পানীয়। এক কাপ কফিতে চুমুক দিলেই শরীর হয়ে ওঠে সতেজ। পানীয় ছাড়াও রূপচর্চার ক্ষেত্রেও দারুণ উপকারী এটি।

চুল পড়া এবং খুশকি দূর করতে কফির জুড়ি নেই। সপ্তাহে মাত্র দু’বার কফি দিয়ে তৈরি মাস্ক লাগালেই চুলের সমস্যা থেকে মুক্তি মিলবে।

কফিতে বিদ্যমান ক্যাফিন মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিড্যান্টে পরিপূর্ণ কফি চুলের পুষ্টিও জোগায়। চুলের গোড়াকে মজবুত রাখে। ফলে সহজে চুল পড়ে যায় না।

চুল পড়া রোধ করার পাশাপাশি কফি মাথার মৃত কোষ দূর করে। মাথার তালু পরিষ্কার থাকলে অক্সিজেন সরবরাহ ঠিক থাকে। এর ফলে চুলও থাকে সতেজ। আর চুলের স্বাস্থ্যও বজায় থাকে।

যেভাবে তৈরি করবেন কফির মাস্ক

পাঁচ চামচ নারকেল তেলের সঙ্গে দু’চামচ কফি পাউডার ভাল করে মিশিয়ে নিন। এই মাস্ক সপ্তাহে দু’দিন মাথায় ২০ মিনিট রাখুন। এরপর শ্যাম্পু দিয়ে পরিষ্কার পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।

একটি লোহার পাত্রে নারকেল তেল নিয়ে অল্প তাপে গরম করুন। এরপর তার মধ্যে কফি পাউডার মিশিয়ে নিন। এই মিশ্রণ চুলে লাগালে চুল সতেজ হয়।

এ ছাড়া শুকনো আমলাগুঁড়ো, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল আর কফি একসঙ্গে মিশিয়ে নিয়ে চুলের মাস্ক বানিয়ে নিন। এতে কিন্তু খুশকির সমস্যাও কমবে।

খুঁজুন