রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
লাইফস্টাইল চুলের যত্নে সরিষার তেল

চুলের যত্নে সরিষার তেল

চুলের যত্নে নারকেল তেল প্রাচীন কাল থেকে ব্যবহার হয়ে আসছে। বর্তমানেও চুল ভাল রাখতে নারকেল তেলেই ভরসা। তবে শুধু নারকেল তেল নয়, চুলের যত্নে সরিষার তেলও সমান ভাবে উপকারী।

সরিষার তেলে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট, মিনারেল, আয়রন, ক্যালশিয়াম, ভিটামিন এ, ডি, কে, ই সমৃদ্ধ যা চুল পড়া রোধ করে।

সরিষার তেলে থাকা জিঙ্ক, বিটা ক্যারোটিন, সেলেনিয়াম এবং ওমেগা থ্রি অ্যাসিড চুল বৃদ্ধিতে সাহায্য করে।

মাথার তালুতে সরিষার তেল মালিশ করলে মাথার রক্ত সঞ্চালন বেড়ে চুলের গোড়া মজবুত হয়।

অ্যান্টি-ফাঙ্গাল হিসাবেও সরিষার তেল খুব উপকারী। খুসকি বা মাথার ত্বকে চুলকানি থেকেও রক্ষা করে এই তেল।

চুলে সরিষার তেল ব্যবহারের দুটি উপায়-

১। একটি পাত্রে সরিষার তেল ও অ্যালোভেরা জেল মেশান। মাথার তালুতে ভাল ভাবে মিশ্রণটি মাসাজ করে ৩০ মিনিট রেখে দিন। তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন।

২। একটি পাত্রে সরিষার তেল, লেবুর রস, ধনিয়া গুড়ো নিয়ে ভাল করে মিশিয়ে নিন। সপ্তাহে তিন দিন এটি মাস্ক হিসাবে চুলে লাগাতে পারেন। আধা ঘণ্টা রেখে চুলে শ্যাম্পু করে নিতে পারেন। এতে চুল হবে মজবুত।


সূত্র : আনন্দবাজার

খুঁজুন