মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ব্যালন ডি’অর পুরস্কারের জন্য প্রচারণায় তারকারা বরিশাল বিভাগে বছরে উৎপাদন ১ লাখ ৮ হাজার ৬৬৬ মেট্রিক টন সুপারি চুয়াডাঙ্গায় অনিয়মের দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের নগর স্বাস্থ্যব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজাচ্ছে সরকার সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
দেশের খবর চুয়াডাঙ্গায় অনিয়মের দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গায় অনিয়মের দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলায় আজ সদর ও আলমডাঙ্গা উপজেলায় বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সদর উপজেলার গোকুলখালী ও আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর বাজারে অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার গোকুলখালী বাজারে অবৈধভাবে সার বিক্রির দায়ে মো. হামিদুল ইসলামের প্রতিষ্ঠান ‘মেসার্স হামিদুল ট্রেডার্স’কে পাঁচহাজার টাকা, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে চিকিৎসা সেবা প্রদানের দায়ে মো. সাইফুল ইসলামের ‘মেসার্স জিকু মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও সংরক্ষণের দায়ে ভালাইপুরের মো. কালাম উদ্দিনের ‘মেসার্স ভাই ভাই হোটেলকে ৩০ হাজার টাকা সহ সর্বমোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি মো. রফিকুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

খুঁজুন